period cramps relief

ঋতুস্রাবের সময়ে কেন মহিলাদের ডার্ক চকোলেট খেতে ইচ্ছে করে? আদৌ কোনও উপকার হয় কি?

ঋতুস্রাবের সময়ে খিদে কম হয়, খাবার দেখলেই গা গোলানো, বমিভাব থাকেই। তা ছাড়া, অহেতুক চিন্তা, মনখারাপ, অবসাদ সবই দেখা দিতে থাকে একে একে। এই সময়ে অন্য কোনও খাবারের প্রতি অনীহা তৈরি হলেও ডার্ক চকোলেটের প্রতি যেন আলাদা প্রেম জন্মায়। ঋতুস্রাবের সময়ে কেন বেড়ে যায় চকোলেট খাওয়ার ইচ্ছা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:৫১
Share:

ঋতুস্রাবের সময়ে ডার্ক চকোলেট খাওয়া কতটা উপকারী? ছবি: সংগৃহীত।

মাসের কয়েকটি দিন অস্বস্তিতে কাটে মহিলাদের। ঋতুস্রাব চলাকালীন সঙ্গী হয় শারীরিক যন্ত্রণা। কোমরে ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, গা গোলানো— এমন নানা সমস্যার মধ্যে দিয়ে কাটে কয়েকটি দিন। সেই সঙ্গে খেতে ইচ্ছা না করা একটি অন্যতম সমস্যা। খেয়াল করে দেখুন ঋতুস্রাব শুরু হওয়ার ঠিক আগের দিনগুলিতে আপনার শরীর ও মন কেমন থাকে! শরীরে অস্বস্তিটা শুরু হয় ঠিক এক সপ্তাহ আগে থেকেই। ঘন ঘন মেজাজ বদল হতে থাকে। কথায় কথায় রাগ হয়। অল্পেই বিরক্ত হয়ে যান আপনজনদের উপরেই। এ তো গেল মানসিক ব্যাপার। শরীরেও কিছু বদল আসে। যেমন, খিদে কম হয়, খাবার দেখলেই গা গোলানো, বমিভাব থাকেই। তা ছাড়া, অহেতুক চিন্তা, মনখারাপ, অবসাদ সবই দেখা দিতে থাকে একে একে। এই সময়ে অন্য কোনও খাবারের প্রতি অনীহা তৈরি হলেও ডার্ক চকোলেটের প্রতি যেন আলাদা প্রেম জন্মায়। ঋতুস্রাবের সময়ে কেন বাড়ে চকোলেট খাওয়ার ইচ্ছা?

Advertisement

চিকিৎসকরা জানাচ্ছেন, শরীর খুব ক্লান্ত হয়ে পড়লে অনেক সময়ে ডার্ক চকোলেট খেতে ইচ্ছা করে। ঋতুস্রাবের আগে এবং পরে চকোলেট খাওয়ার প্রবণতা দেখা যায় শরীরে হরমোনের সামঞ্জস্য বজায় না থাকলে। ঋতুস্রাব শুরুর ঠিক আগে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। যার ফলে খিদে বাড়ে। পাশাপাশি, এই সময়ে সেরাটোনিন হরমোন ক্ষরণ কমে এবং কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়ে। যার ফলে মানসিক চাপ তৈরি হয়। আর মাসের একটি নির্দিষ্ট সময়ে শরীরে হরমোনের ওঠানামার কারণেই তৈরি হয় রক্তচাপ। তখনই চকোলেট খাওয়ার ইচ্ছা জন্মায়। চকোলেট, মিষ্টি কিংবা পেস্ট্রির মতো খাবার খেলে সেরাটোনিন হরমোন বাড়ে। একসঙ্গে মানসিক চাপও কমে। তাতেই ফের মন ভাল হয়ে যায়।

ঋতুস্রাবের সময়ে ডার্ক চকোলেট খেলে সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা মেজাজ ভাল রাখতে সাহায্য করে। এর কারণ হিসাবে বলা যায় যে, ঋতুস্রাবের সময়ে নারীদের সবচেয়ে বেশি পছন্দের খাবারগুলোর মধ্যে চকোলেট অন্যতম। সেরোটোনিনের ঘাটতির কারণে মস্তিষ্ক তাৎক্ষণিক আরাম চায়, যা চকোলেট সরবরাহ করে।

Advertisement

ঋতুস্রাব চলাকালীন চকোলেট খাওয়ার তীব্র ইচ্ছার পিছনে ম্যাগনেশিয়ামের ঘাটতিও একটি প্রধান কারণ হতে পারে। ম্যাগনেশিয়াম একটি অত্যাবশ্যকীয় খনিজ যা পেশি শিথিল করতে ও ব্যথা উপশম করতে সাহায্য করে। ঋতুস্রাব চলাকালীন ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পেটে, পায়ে এবং কোমরে তীব্র খিঁচুনি শুরু হয়। যে হেতু ডার্ক চকোলেটে ম্যাগনেশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, তাই এটি ব্যথা উপশমের একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার হয়ে ওঠে। এই কারণেই অনেক মহিলাই ঋতুস্রাবের সময়ে ডার্ক চকোলেট খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement