gastric problem

ঘুম থেকে উঠেই পেট ফুলে থাকে? গ্যাসের সমস্যা দূর করতে সকাল সকাল কোন অভ্যাস রপ্ত করতে হবে?

ওষুধের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়লে একটা সময়ে ওষুধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে। ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ওষুধও নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই জীবনযাপনে সংযম আনতেই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭
Share:

ঘুম থেকে উঠেই গ্যাসের সমস্যা শুরু হয়? ছবি: সংগৃহীত।

হজমের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। বাঙালি যেমন ভোজনরসিক, তেমনই পেটের রোগেও ভোগে। কখনও একটু বেশি খেয়ে ফেললে কিংবা তেল-মশলার পরিমাণ সামান্য বেশি হলেই হজমের সমস্যায় পড়েন অনেকে। তাই মুঠো মুঠো মুখশুদ্ধি, নয়তো অম্বলের ওষুধই ভরসা!

Advertisement

চিকিৎসকদের মতে, খুব বেশি ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়লে একটা সময়ে ওষুধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে। এ ছাড়াও ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ওষুধ নানা সমস্যা ডেকে আনতে পারে। তাই জীবনযাপনে সংযম আনতেই হবে। সকাল সকাল জল খাওয়ার অভ্যাস রপ্ত করলে সারা দিন শরীর তরতাজা থাকবে, গ্যাসের সমস্যাও কমবে।

চিকিৎসকদের মতে, সকালে উঠে প্রথমেই জল খেয়ে নিলে পেট ফাঁপার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। সকালে প্রথমেই জল খেলে, গরম হোক বা ঠান্ডা, তা অন্ত্রের কার্যকারিতা খানিক বাড়িয়ে তোলে। মল নরম করতে সাহায্য করে। সকালে খালি পেটে জল খেলে তা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সকে উদ্দীপিত করে তোলে। এর ফলে অন্ত্রের গতিশীলতা এবং অন্ত্রের সংকোচন বৃদ্ধি পায়। হজমে সাহায্যকারী উৎসেচকগুলির নিঃসরণও বৃদ্ধি পায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement