Vastu tips for shoes

সব পোশাকের সঙ্গে মানানসই রঙিন জুতো! শখের বাহারি পাদুকা জীবনে অমঙ্গল ডেকে আনছে না তো?

বাস্তুশাস্ত্র অনুসারে, বিভিন্ন রং বিভিন্ন গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে। তাই, সঠিক রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর শুভ-অশুভ নির্ভর করে থাকে। শুধু বাড়িঘরের রং বা পোশাকের ক্ষেত্রেই নয়, এ বিষয়টি মাথায় রাখতে হবে জুতো কেনার সময়ও।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:৩০
Share:

—প্রতীকী ছবি।

কর্মক্ষেত্র হোক বা অনুষ্ঠানবাড়ি— পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতো না হলে মন খুঁতখুঁত করে অনেকেরই। তবে শুধু রুচির বিষয়টিই নয়, জুতোর উপর নির্ভর করে আপনার ভাগ্যের ওঠাপড়াও। বলা ভাল, জুতোর রঙের ওপর। সঠিক রঙের জুতো না পরলে শুরু হয়ে যেতে পারে দুঃসময়। কেননা, জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব এবং ছায়াগ্রহ রাহুর সঙ্গে বিশেষ ভাবে সম্পর্কিত মানুষের পা। জ্যোতিষবিদদের মতে, জুতোর ভুল রং জীবনে চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি, এই দু’টি গ্রহ রুষ্ট হওয়ার ফলে জীবনে চরম অশান্তি নেমে আসার আশঙ্কাও রয়েছে।

Advertisement
  • জুতোর রঙের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত কোনটি?

জ্যোতিষমতে, কালো, বাদামি কিংবা সাদা— জুতো কেনার সময় এই তিনটির মধ্যে যে কোনও একটি রং বেছে নিন। এই রংগুলির প্রভাবে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং মন ইতিবাচক ভাবনায় ভরে থাকে। তবে, একটা বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। আপনার জন্মছকে যদি শনিগ্রহ দুর্বল থাকে, তবে কোনও মতেই কালো জুতোয় পা গলাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement
  • কোন কোন রঙের জুতো পরা অমঙ্গলের?
  • লাল: মঙ্গলের প্রতীক হল লাল রং। বাস্তুমতে, এই রঙের জুতো পরলে মঙ্গল রুষ্ট হয়। এর ফলে কোনও আকস্মিক দুর্ঘটনা বা রক্তপাতের আশঙ্কা রয়ে যায়। হতে পারে দাম্পত্যকলহও। এমনটাই জানাচ্ছে শাস্ত্র।
Advertisement
  • হলুদ: হলুদ রঙের সঙ্গে সম্পর্কিত দেবগুরু বৃহস্পতি। তাই এই রংকে পায়ে ঠাঁই দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে আর্থিক অনটন, পরিবারে অশান্তি হওয়ার ভয় থাকে। এমনকি আপনি প্রতারিতও হতে পারেন বলে আশঙ্কা করছেন বাস্তুবিদেরা।


  • সবুজ: বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে সবুজ রং। বুদ্ধি এবং ব্যবসার উপর নিয়ন্ত্রণ থাকে বুধের। তাই, পায়ে সবুজ রঙের জুতো বা চটি পরলে জন্মছকে বুধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়ে যায়। এর ফলে শুধু যে ব্যবসার ক্ষতি হবে তা নয়, উপস্থিত বুদ্ধি লোপ পাওয়া কিংবা কথা বলায় জড়তা তৈরি হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement