সংখ্যাতত্ত্বের বিচারে ২০১৮ সাল আপনার কেমন যাবে

এই বছরটি সৃজনশীল পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে। চন্দ্রের প্রভাবের জন্য ২০১৮ সালকে বলা হচ্ছে ‘ওম্যান এমপ্লয়মেন্ট ইয়ার’। সুতরাং মহিলাদের উন্নতির জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০১:৪৭
Share:

নতুন বছর মানেই আবার নতুন আশায় বুক বাঁধা। কিন্তু যদি আমরা আগে থেকে খানিকটা জানতে পারি ঠিক কেমন হতে চলেছে বছরভর, তবে কেমন হয়? নিশ্চয়ই আপনারা বলবেন ভীষণ ভালো হয়। সংখ্যাতত্ত্ব কিন্তু আপনাকে জানাতে পারে আপনার নতুন বছর কেমন যাবে।
এই বছরটি সৃজনশীল পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে। চন্দ্রের প্রভাবের জন্য ২০১৮ সালকে বলা হচ্ছে ‘ওম্যান এমপ্লয়মেন্ট ইয়ার’। সুতরাং মহিলাদের উন্নতির জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর।

Advertisement

এবার দেখে নেওয়া যাক আপনার জন্মতারিখ যে কোনও মাসের ১৫ হলে ২০১৮ সাল কী নিয়ে আসবে।

জন্মতারিখ যে কোনও মাসের ১৫ তারিখ হলেঃ—

‘১৫’এর জাতক- জাতিকাদের ২০১৮ সালের ভালো ফল পেতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। ভালো-মন্দ মেশানো অভিজ্ঞতা জীবনে অনেক কিছু শিখতে এদের সাহায্য করবে। ভালও যোগাযোগ অবশ্যই আসবে। তাকে কাজে লাগাতে হবে। মহিলাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

Advertisement

এ বছর ১৫এর জাতক- জাতিকাদের তাদের মায়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। জীবনের সমস্যা গুলিকে আশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবিলা করা জরুরি। বৈবাহিক জীবন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সুখের হতে পারে। অকারণে ঝামেলা এড়িয়ে চলাই ভালো। ভালো ফল পেতে হলে পজিটিভ থাকা একান্ত জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement