Astro Tips

ভিন্ন দেবতার পতাকার গুণাগুণও আলাদা! বাড়িতে সুখশান্তি বজায় রাখতে কোন পতাকা লাগাবেন? শাস্ত্রমত জেনে নিন

সব পতাকার গুণ এক নয়। বাড়িতে পৃথক পতাকা লাগানোয় ভিন্ন ফলপ্রাপ্তি হয়। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:১৬
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

হিন্দু ধর্মে বাড়ির ছাদে পতাকা লাগানোর চল রয়েছে। অনেকেই এই কাজ করে থাকেন। বাজারে নানা দেব-দেবীর পতাকা কিনতে পাওয়া যায়। তবে সব পতাকার গুণ এক নয়। বাড়িতে পৃথক পতাকা লাগানোয় ভিন্ন ফলপ্রাপ্তি হয়। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। সেই মতে জেনে নিন কোন দেবতার পতাকা লাগলে বাড়ির কোন দিক থেকে উন্নতি হবে।

Advertisement

বাড়ির ছাদে দেব-দেবীর পতাকা লাগানোর গুণাগুণ:

মা দুর্গার পতাকা: বাড়ির ছাদে দুর্গা ঠাকুরের পতাকা লাগালে শত্রুনাশ হয়। বাড়িকে খারাপ নজর থেকেও রক্ষা করা যায়।

Advertisement

শ্রীকৃষ্ণের পতাকা: বাড়িতে সুখশান্তি বজায় রাখতে ছাদে শ্রীকৃষ্ণের পতাকা লাগাতে পারেন। এর ফলে পরিবারের সকলের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়।

শিবের পতাকা: শান্তি লাভের লক্ষ্যে ছাদে শিবের পতাকা লাগাতে পারেন। এর ফলে মন শান্ত হয়। যে কোনও কাজ একাগ্রতার সঙ্গে করে ফেলা যায়।

হনুমানের পতাকা: অনেক বাড়িতেই হনুমানের পতাকা লাগাতে দেখা যায়। এর ফলে সাহস বৃদ্ধি পায়। আত্মবিশ্বাসও উন্নত হয়। ঝুঁকিপূর্ণ কাজ করায় ভয় আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement