ছবি: এআই সহায়তায় তৈরি।
প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ নিজেদের অবস্থান পরিবর্তন করে। এরই সঙ্গে আমাদের জীবনেও দেখা যায় নানা পরিবর্তন। মাস শুরু হলেই অফিসের পরিবেশ কেমন থাকবে না থাকবে সে সংক্রান্ত বিভিন্ন চিন্তা আমাদের মাথায় ঘুরে বেড়ায়। মাসের প্রথমেই কাজের জায়গায় কোনও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে কি না তা জানতে পারা গেলে ভালই হয়। সে বিষয়ে ধারণা একমাত্র জ্যোতিষশাস্ত্রই দিতে পারে। জুলাই মাসের প্রথম দিন বৃষ রাশিতে অবস্থান করবে মঙ্গল। মিথুন রাশিতে অবস্থান করবে রবি। রবি ১৬ জুলাই রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে। কর্কট রাশিতে একত্রে অবস্থান করবে বুধ, বৃহস্পতি এবং শুক্র। বুধ বক্র গতিতে থাকার কারণে ৭ জুলাই মিথুন রাশিতে পুনর্গমন করবে। শুক্র ৪ জুলাই সিংহ রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। মাসের প্রথম দিন চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করবে। সেই মতে কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবে, জেনে নিন।
মেষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্কের কারণে মেষ রাশির জাতক-জাতিকারা জুলাই মাসে সফলতা এবং শুভ ফল পাবেন। মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন হলেও শুভ বলা যায়।
বৃষ রাশি: জুলাইয়ে বৃষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে রাহুর অবস্থানের কারণে ওঠাপড়া থাকবে, অর্থাৎ মিশ্র ফল প্রাপ্তি হবে।
মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে শুভ ফলপ্রাপ্তি হবে।
কর্কট রাশি: জুলাইয়ে কর্কটের কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের, দৃষ্টিসম্পর্ক শনির সঙ্গে। আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কন্যা রাশি: জুলাইয়ে কন্যা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল না পেলেও, পরবর্তী ভাগ তুলনামূলক শুভ।
তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হলেও, মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন হবে।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সুফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা হবে।
ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ।
মকর রাশি: জুলাইয়ে মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রপতির অবস্থান অনুযায়ী মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং কর্মক্ষেত্র অধিপতির দৃষ্টিসম্পর্ক শুভ ফল দান করবে।
মীন রাশি: মাসের প্রথম ভাগে মীন রাশির ব্যক্তিরা আশানুরূপ সুফল না পেলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল পাবেন।