FIFA World Cup 2026

বিশ্বকাপে দুর্ঘটনা! মেক্সিকোর জয়ের পর উৎসব করতে গিয়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল তিন সমর্থকের, শোকের ছায়া সে দেশে

বিশ্বকাপে নকআউটের ম্যাচ জেতায় আবেগ বাঁধ মানেনি মেক্সিকো সমর্থকদের। রাস্তায় বেরিয়ে পড়েছিলেন উৎসব করতে। তা করতে গিয়েই মৃত্যু হল তিন সমর্থকের। বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৬:৫৬
Share:

মেক্সিকো সিটিতে উৎসবের মুহূর্ত। ছবি: রয়টার্স।

দেশ ৪০ বছর পর বিশ্বকাপে নকআউটের ম্যাচ জেতায় আবেগ বাঁধ মানেনি সমর্থকের। রাস্তায় বেরিয়ে পড়েছিলেন উৎসব করতে। তা করতে গিয়েই মৃত্যু হল তিন সমর্থকের। বুধবার ভোরে মেক্সিকো সিটিতে এই ঘটনা ঘটেছে। অ্যাজ়‌টেকা স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ হারায় মেক্সিকো। তার পরেই এই ঘটনা ঘটে।

Advertisement

শহরের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ এলাকায় এই ঘটনা ঘটেছে। দেশের জয়ের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে উৎসব করছিলেন। তখনই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের। পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন অবস্থান থেকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

শহরের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, ৪৪ বছরের এক ব্যক্তি এবং ১৯ বছরের এক তরুণীকে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। তার পরেও বাঁচানো যায়নি। পরের দিকে ৪৮ বছরের একটি মহিলাদে উদ্ধার করে পুলিশ। তিনি হাসপাতালে যাওয়ার পথেই মারা যান।

Advertisement

মেক্সিকো সিটির মেয়র ক্লাবা ব্রুগাদা মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বাকি সমর্থকদের দায়িত্ব, যত্ন এবং সহানুভূতি নিয়ে উৎসব করার অনুরোধ করেছেন।

মেক্সিকো সিটিতে প্রায় দু’কোটি মানুষ থাকেন। কোনও উৎসব বা কোনও খেলায় দেশ জিতলে তারা ওই অঞ্চলেই উৎসব করতে আসেন। এ দিন প্রচুর মানুষ জড়ো হওয়ায় সামলানো যায়নি। ভিড়ের চোটেই দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement