FIFA World Cup 2026

টাইব্রেকারে শট মারতে চাননি চার ফুটবলার! জার্মানির হারের আসল কারণ প্রকাশ্যে

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। দলের ব্যর্থতার আসল কারণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ষষ্ঠ শট নিতে রাজি হননি জার্মানির চার ফুটবলার। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৫:১১
Share:

বিধ্বস্ত জার্মান দল। ছবি: রয়টার্স।

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। বিশ্বকাপে প্রথম বার টাইব্রেকারে হেরেছে তারা। তার পরেই দলের ব্যর্থতার আসল কারণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ষষ্ঠ শট নিতে রাজি হননি জার্মানির চার ফুটবলার। বাধ্য হয়ে জোনাথন তাহ শট নেন এবং মিস্ করেন। জার্মানিও হেরে যায়।

Advertisement

এই খবর প্রকাশ্যে এনেছে সে দেশের সংবাদপত্র ‘বিল্ড’। টাইব্রেকারে কোন পাঁচ জন শট মারবেন তা আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু খেলা যে ষষ্ঠ শটে গড়াবে তা দল ভাবতে পারেনি। ষষ্ঠ শটের জন্য লিয়ন গোরেৎজ়কা, ওয়ালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক চাওকে অনুরোধ করা হয়। কেউই শট নিতে রাজি হননি। গোরেৎজ়কা এঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন। তাঁকে অধিনায়ক জোশুয়া কিমিচ দু’বার অনুরোধ করেন শট নেওয়ার জন্য। গোরেৎজ়কা কিছুতেই রাজি হননি।

শেষপর্যন্ত শট মারতে যান তাহ। ফুটবলজীবনে কোনও দিনও পেনাল্টি মারেননি তিনি। না ম্যাচে, না টাইব্রেকারে। তাঁর মধ্যে স্পষ্টতই আত্মবিশ্বাসের অভাব ছিল। তাহের শট বারের উপর দিয়ে উড়ে যায়। হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে জেতান।

Advertisement

দেশের সংবাদমাধ্যমে চূড়ান্ত সমালোচনা শুরু হয়েছে জার্মানিকে নিয়ে। ফুটবল বিশেষজ্ঞ মারিয়ন হর্ন লিখেছেন, “আমরা সব দিক থেকে দ্বিতীয় শ্রেণির দেশ হয়ে গিয়েছি। অর্থনীতি প্রতি দিন নীচের দিকে নামছে। দেউলিয়া হয়ে যাওয়ার খবর রোজ পাচ্ছি। ফুটবল দলও গৌরব হারাচ্ছে। লোথার ম্যাথাউসের কথাই যদি বিশ্বাস করি, এই দলের বেশি চিন্তা ছিল কার মা খেলা দেখতে ব্যক্তিগত বিমানে আমেরিকা যাবে, আর কার মা যাবে না। ম্যাচ নিয়ে ভাবেইনি ওরা। আমাদের সন্তানেরা এটাই জানবে, জার্মানি একটা হেরোদের দল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement