Vastu Tips

সন্তানদের ভাঙা খেলনা জমিয়ে রাখছেন? অজান্তেই বাড়িতে ডেকে আনছেন অশুভ শক্তি, সংসারে পড়ছে সাংঘাতিক প্রভাব

যদি ভাঙা খেলনাটির সঙ্গে সন্তানের আবেগ প্রচণ্ড পরিমাণে জড়িয়ে থাকে, সে ক্ষেত্রে খেলনাটি সারিয়ে ফেলুন। খেলনাটি যদি সারানোর অযোগ্য হয়, তবে তা ঘর থেকে সরিয়ে ফেলুন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৪৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়িতে কোনও খুদে সদস্য থাকলে ঘরের এ দিক-ও দিক খেলনা ছড়িয়ে থাকার দৃশ্য নতুন কিছু নয়। সেই খেলনার মধ্যে থাকে ভাঙা খেলনার টুকরোও। শিশুদের কাছে সেই ভাঙা খেলনাগুলিই যেন ‘মূল্যবান’। সন্তানের আবেগ জড়িয়ে থাকার কারণে সেই ভাঙা, অকেজো খেলনাগুলি অভিভাবকেরা ফেলতেও চান না। কিন্তু এই অভ্যাস মোটেও ভাল নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা খেলনা ঘরে রাখলে তা নেতিবাচক শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়। সন্তানের জীবনের পাশাপাশি তার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর। ভাঙা খেলনা ঘরে জমিয়ে রাখার ফলে কী কী ক্ষতি হতে পারে, তা আলোচনা করা হল—

Advertisement
  • নেতিবাচক শক্তির সঞ্চার

বাস্তুমতে, যে কোনও রকম ভাঙা জিনিসপত্র ঘরে থাকার অর্থ সেখানে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হওয়া। ভাঙা খেলনা থেকে এক ধরনের নেতিবাচক কম্পন তৈরি হয়, যা ঘরের ইতিবাচক পরিবেশকে নষ্ট করে দেয়।

Advertisement
  • সন্তানের উপর মানসিক প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাঙা খেলনা শিশুদের মধ্যে জেদ এবং মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। এর ফলে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। শিশুদের সৃজনশীলতাকেও বাধাগ্রস্ত করে ভাঙা খেলনা।

Advertisement
  • বুধ ও শনি গ্রহের অশুভ প্রভাব

জ্যোতিষশাস্ত্রে খেলনাকে বুধ গ্রহের প্রতীক বলে মনে করা হয়। ভাঙা খেলনা ঘরে রাখলে জন্মছকে বুধের অবস্থান দুর্বল হতে পারে। অন্য দিকে, জমিয়ে রাখা খেলনার ভাঙা প্লাস্টিক ও লোহার অংশ শনি গ্রহের নেতিবাচক দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে পরিবারের উন্নতিতে বাধা সৃষ্টি হয়।

  • পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ

ভাঙা খেলনা ঘরে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে কথা কাটাকাটি হয়, এমনকি সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকে।

  • আর্থিক অবনতি

বাস্তুশাস্ত্র মতে, ভাঙা খেলনা বাড়িতে রাখলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। তার ফলে পরিবারের সদস্যদের উপার্জনে বাধা এবং অহেতুক খরচ বেড়ে যেতে পারে।

যদি ভাঙা খেলনাটির সঙ্গে সন্তানের আবেগ প্রচণ্ড পরিমাণে জড়িয়ে থাকে, সে ক্ষেত্রে খেলনাটি সারিয়ে ফেলুন। খেলনাটি যদি সারানোর অযোগ্য হয়, তবে তা ঘর থেকে সরিয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement