Astro Tips for Tuesday

সঙ্কটমোচনের দিন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে চার কাজ করলে বদলাবে ভাগ্য, দূর হবে কষ্ট

হনুমানজির আরাধনায় দূর হয় বিপদ। মঙ্গলবার এবং শনিবার, এই দুই দিন বজরংবলীর উপাসনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মঙ্গলবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার কাজ করলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:০১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বজরংবলী সঙ্কটমোচন। যে কোনও বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন। সাহসের সঞ্চার ঘটাতে সক্ষম হনুমানজি। সেই কারণে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার করে তাঁর আরাধনা করার নিদান দেয় শাস্ত্র। হনুমানজির আরাধনায় দূর হয় বিপদ। মঙ্গলবার এবং শনিবার, এই দুই দিন বজরংবলীর উপাসনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মঙ্গলবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার কাজ করলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। হনুমানজির কৃপায় সকল মনোস্কামনা পূরণ হয়ে যায়। কী কী করতে হবে, জেনে নিন।

Advertisement

মঙ্গলবারের উপায়:

১. প্রতি দিন মঙ্গলবার এবং শনিবার সকালবেলা অশ্বত্থগাছের পাতায় ১১ বার ‘জয় শ্রী রাম’ লিখে হনুমানমন্দিরে নিবেদন করুন। পাতায় উপর সিঁদুর দিয়ে লিখতে হবে। এই পাতাগুলি দিয়ে মালা গেঁথে হনুমানজির কাছে নিবেদন করতে পারলে খুব ভাল হয়। সেটা সম্ভব না হলে মালা না গেঁথেও দেওয়া যেতে পারে। এর ফলে জীবন থেকে অর্থসঙ্কট দূর হবে।

Advertisement

২. প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে একটা নারকেল ভাঙুন। কোনও বিপদ আপনার কাছে ঘেঁষতে পারবে না।

৩. বজরংবলী কমলা রঙের সিঁদুর খুব পছন্দ করেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে তাঁকে জুঁইফুলের তেল এবং কমলা সিঁদুর দান করুন। মেয়েরা পুরোহিতকে সেই জিনিস হনুমানজির পায়ে লাগিয়ে দিতে বলুন। ছেলেরা নিজেরাই তেলে সিঁদুর গুলিয়ে হনুমানজির পায়ে মাখিয়ে দিন।

৪. বজরংবলীর অত্যন্ত প্রিয় জিনিস তুলসীপাতা। মঙ্গলবার করে হনুমানজিকে তুলসীপাতা অবশ্যই নিবেদন করুন। এরই সঙ্গে বোঁদের লাড্ডু নিবেদন করতে পারলেও খুব ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement