Shani in Revati Nakshatra 2026

সূর্যের বারে বুধের নক্ষত্রে প্রবেশ করবে শনি, পাঁচ রাশির ব্যক্তিদের জন্য বয়ে আনবে সুসময়! তালিকায় কারা রয়েছেন?

গ্রহরাজ মোটামুটি আড়াই বছর এক একটি রাশিতে অবস্থান করে। কিন্তু রাশিতে অবস্থান কালেই যে কোনও গ্রহ বহু বার নক্ষত্র পরিবর্তন করে। শনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:৩৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি, নক্ষত্র পরিবর্তন করে। শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। গ্রহরাজ মোটামুটি আড়াই বছর এক একটি রাশিতে অবস্থান করে। কিন্তু রাশিতে অবস্থান কালেই যে কোনও গ্রহ বহু বার নক্ষত্র পরিবর্তন করে। শনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। ১৭ মে, রবিবার শনি নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে প্রায় সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। পাঁচ রাশির জাতক-জাতিকারা এর ফলে লাভবান হবেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

শনির নক্ষত্র পরিবর্তনে কারা লাভবান হবেন?

বৃষ: শনির নক্ষত্রে পরিবর্তন বৃষ জাতক-জাতিকাদের জন্য শুভ সময় বয়ে আনবে। কোনও পুরনো বাসনা পূরণ হতে পারে। চাকরি এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ পূরণ হতে পারে। যে সকল বৃষ জাতক-জাতিকারা বহু দিন ধরে সরকারি চাকরি পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁরা এই সময় লাভবান হতে পারেন।

Advertisement

মিথুন: মিথুন জাতক-জাতিকাদের আর্থিক দিক দিয়ে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাজীবনে এমন কোনও সুযোগ পাবেন, যার অপেক্ষা আপনারা বহু দিন ধরে করে আছেন। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবেন না। তাঁদের হারিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।

কন্যা: শনির নক্ষত্র পরিবর্তনে লাভবান হবেন কন্যা জাতক-জাতিকারা। বহু দিন ধরে আটকে থাকা আইন সংক্রান্ত কোনও কাজ মিটে যাবে। চাকরি এবং ব্যবসায় কন্যা রাশির ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের বন্ধন উন্নত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনও কাজ মন দিয়ে করলে ফলপ্রাপ্তি হবে।

বৃশ্চিক: দীর্ঘকালীন কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বৃশ্চিক জাতক-জাতিকারা। আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বুঝেশুনে খরচ করতে পারলে সঞ্চয় হবে মনোমতো। আটকে থাকা সমস্ত কাজ অপরের সাহায্য ছাড়াই করে ফেলতে পারবেন। বৃশ্চিক জাতক-জাতিকারা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে, যা সম্পর্কের বন্ধন দৃঢ় করবে।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারা আর্থিক লাভের সুযোগ পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনও কাজ ধৈর্য ধরে করতে হবে। এর ফলে মনের মতো ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরিবারের লোকজন আপনার সঙ্গে সর্বদা থাকবে। এর জন্য যে কোনও ছোটখাটো সমস্যা কাটিয়ে উঠতে সুবিধা হবে। সকলের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement