Incense

ধুনো জ্বালানোর সময় এই কাজটি করলে সংসারে বিপুল উন্নতি হবে

সন্ধ্যাবেলা ধুনো দেওয়ার রেওয়াজ প্রায় প্রতিটা বাড়িতেই রয়েছে। এতে অত্যন্ত উপকার পাওয়া যাবে। ধুনো জ্বালানোর মধ্যে রয়েছে প্রচুর পজেটিভ শক্তি যা ঘর বাড়ি সর্বদা পজেটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে সাহায্য করে।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪২
Share:

প্রতীকী চিত্র।

সন্ধ্যাবেলা ধুনো দেওয়ার রেওয়াজ প্রায় প্রতিটা বাড়িতেই রয়েছে। এতে অত্যন্ত উপকার পাওয়া যাবে। ধুনো জ্বালানোর মধ্যে রয়েছে প্রচুর পজেটিভ শক্তি যা ঘর বাড়ি সর্বদা পজেটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে সাহায্য করে। এ ছাড়া দেবতাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হল ধুনো। যে বাড়িতে প্রতি দিন ধুনো দেওয়া হয় সেই বাড়ির প্রতি দেবতারা খুবই সন্তুষ্ট থাকেন।

Advertisement

সমস্যা ছোট হোক বা বড়, সমস্যা ছাড়া মানুষ নেই বললেই চলে। আর এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা ধরনের ধর্মীয় উপাচার বা টোটকা করে থাকি। সেই রকমই একটি টোটকা যা সঠিক উপায়ে করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে।

টোটকা

Advertisement

প্রথমে দিনের যে কোনও সময়ে পাঁচ বা সাতটা পাতা যুক্ত নিমপাতা নিয়ে তা ভাল করে গঙ্গাজলে ধুয়ে নিতে হবে। তার পর দিনের বেলা রোদে পাতাগুলি শুকিয়ে রাখতে হবে।

তার পর সন্ধ্যাবেলা যখন ধুনো জ্বালানো হয় তখন সেই পাতাটি ধুনোর মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এই কাজটি সোমবার, বুধবার বা শুক্রবার করতে হবে।

Advertisement

এর ফলাফল—

• এই কাজটি করলে সংসারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

• ভাগ্যের উন্নতি করতে খুব বেশি সময় লাগে না।

• আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো।

• এ ছাড়া উপার্জন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আয়ের নানা পথ খুলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement