ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
পেশাজীবন নিয়ে নানাবিধ চিন্তা প্রায় সকলেরই মাথায় ঘুরে বেড়ায়। বিশেষ করে যাঁরা পেশাজীবনে সদ্য পা রেখেছেন, তাঁদের এ নিয়ে চিন্তা অপরের তুলনায় একটু বেশিই। সফল কী ভাবে হওয়া যায় তা নিয়ে সর্বদাই ভেবে চলেন। যত দিন যাচ্ছে, চাকরির বাজারে প্রতিযোগিতা তত বৃদ্ধি পাচ্ছে। শুরু থেকেই জমি শক্ত না করলে পরে গিয়ে পিছিয়ে পড়াই স্বাভাবিক। যে কোনও অর্থবর্ষের শেষ এবং শুরুর সময়কাল চাকুরিজীবীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সারা বছর কে কী রকম কাজ কাজ করলেন, সেটির বিচার অর্থবর্ষের শেষে এসে করা হয়। তার পর সেটির উপর বিচার করে পদোন্নতি, বেতনবৃদ্ধি প্রভৃতি হয়ে থাকে। নতুন অর্থবর্ষ থেকে শুরু হয় কর্মজীবনের নতুন অধ্যায়। এই সময় অনেকের যেমন চাকরি খোয়া যায়, তেমনই অনেকে নতুন চাকরিও পান। শাস্ত্র জানাচ্ছে, মার্চের শেষে এসে পেশাজীবনে সফলতার রং লাগতে চলেছে পাঁচ রাশির ব্যক্তিদের। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।
মার্চের শেষে কারা পেশাজীবনে সফল হবেন?
বৃষ: মার্চের শেষে এসে বৃষ জাতক-জাতিকারা নিজেদের কাজের মূল্য পাবেন। এত দিন ধরে করে চলা পরিশ্রমের ফল এ বার আপনারা পেতে চলেছেন। এমন কারও সঙ্গে দেখা হবে যে আপনাকে পেশাজীবনে উন্নতি লাভে সাহায্য করবেন। এর ফলে মনোমতো চাকরির সন্ধান পেতে পারেন, যেখানে বেতনও হবে আপনাদের মনের মতন। মার্চ মাসটি আপনাদের কর্ম সম্পর্কিত স্বপ্নপূরণের বছর হতে চলেছে।
মিথুন: মিথুন জাতক-জাতিকাদের পদোন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। এত দিন ধরে যা পাওয়ার জন্য কাজ করে চলেছেন, তা এ বার আপনারা পেয়ে যাবেন। কাজের জায়গায় দায়িত্ব বৃদ্ধি পাবে। তবে সেই দায়িত্ব আপনাকে পেশাক্ষেত্রে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। কর্মক্ষেত্রের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। সেই কারণে অফিসে নিজের অবস্থান দৃঢ় করতে সফল হবেন মিথুন জাতক-জাতিকারা।
সিংহ: কর্মজীবন সংক্রান্ত সকল সিদ্ধান্ত সিংহ জাতক-জাতিকারা খুব ভাল ভাবে নিতে পারবেন। আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হওয়ায় কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসাও বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতনদের নজরে পড়বেন। এর ফলে সিংহ জাতক-জাতিকারা আগত অর্থবর্ষে কোনও নতুন দায়িত্বের ভার পেতে পারেন, যা আপনার মনের মতো হবে। বেতনবৃদ্ধিরও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
কন্যা: কন্যা জাতক-জাতিকারা পেশা সংক্রান্ত উপযুক্ত স্থানে যোগাযোগ করতে সক্ষম হবেন। এমন নানা মানুষের সঙ্গে পরিচয় হবে, যাঁরা আপনাকে নানা ভাবে সাহায্য করতে পারবেন। এর ফলে পেশাজীবনে এগিয়ে যেতে সুবিধা হবে। নতুন চাকরিরও সন্ধান পেতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের কাজের প্রতি আপনার নিষ্ঠা ঠিক কতটা, সেটা ঊর্ধ্বতনেরা বুঝতে পারবেন। ফলত পদোন্নতিও হতে পারে।
মীন: মার্চ মীন জাতক-জাতিকাদের জন্য এমন সুযোগ নিয়ে আসবে যা আপনারা নিজেরাও ভাবতে পারছেন না। কাজের প্রতি আপনার নিষ্ঠা ঠিক কতটা তা ঊর্ধ্বতনেরা বুঝতে পারবেন। মার্চের শেষে গিয়ে মীন জাতক-জাতিকারা নিজেদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। কেবল যে পদোন্নতি হবে তা নয়, বেতনবৃদ্ধিও হবে মনোমতো। নানা নতুন দায়িত্বের ভার আপনাদের উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।