Sunday Remedies

নিয়মিত সূর্যপ্রণাম করেও ভাগ্যের ভোল বদলাচ্ছে না? সুখে থাকতে রবির বার রবিবারে মানুন চার সহজ উপায়

সূর্যের কৃপা লাভের জন্য বহু মানুষই প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করে থাকেন। তবে শাস্ত্র জানাচ্ছে, কেবল সূর্যপ্রণাম করলেই হবে না। রবিবার করে বিশেষ কিছু টোটকা পালন করলে সূর্যের কৃপা লাভ করা যাবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৫০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সপ্তাহের প্রতিটি দিনই যে কোনও দেবতার প্রতি উৎসর্গ করা হয়। তেমনই রবিবার দিনটি সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত। সূর্যের কৃপা সঙ্গে থাকলে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। সূর্যের কৃপা লাভের জন্য বহু মানুষই প্রতি দিন সকালে সূর্যপ্রণাম করে থাকেন। তবে শাস্ত্র জানাচ্ছে, কেবল সূর্যপ্রণাম করলেই হবে না। রবিবার করে বিশেষ কিছু টোটকা পালন করলে সূর্যের কৃপা লাভ করা যাবে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

রবিবার করে কোন উপায়গুলি পালন করবেন?

  • রবিবার সকালে স্নান সেরে সূর্যের উদ্দেশে জল অর্পণ করুন। তবে শুধু জল দিলে হবে না, তাতে লাল ফুল, চিনি, রোলি ও চাল মিশিয়ে সূর্যকে অর্পণ করতে হবে। জল দেওয়ার সময় সূর্যপ্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে।
Advertisement
  • রবিবার করে কোনও জলাশয়ে গিয়ে মাছেদের আটার গোলা খাওয়ান। এর ফলে জন্মছকে সূর্যের অবস্থান উন্নত হয়। সূর্যের কৃপা লাভ করা যায়।
  • লাল রং সূর্যের প্রতীক। সূর্যের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে লাল রঙের জামা বেশি করে পরুন। বিশেষ করে, প্রতি সপ্তাহের রবিবার ও কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় লাল রঙের জামা পরে যান।
  • রবিবার করে তামার বাসন, গুড়, লাল রঙের বস্তু প্রভৃতি দান করতে পারেন। সাধ্যে যা কুলোবে, তা-ই দান করলে চলবে। এর ফলে সূর্যদেব তুষ্ট হবেন। জীবনে সুখের অভাব হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement