Dream about war meaning

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা, ঘুমের মধ্যে সেই লড়াইয়ের ঝলক দেখছেন? যুদ্ধের ময়দানে ছুটে বেড়ানোর স্বপ্ন দেখার অর্থ কী?

যুদ্ধ পরিস্থিতিতে সর্বদাই মনের কোণে একটা চাপা ভয় ও উদ্বেগ কাজ করে। পরবর্তী কালে কী হতে চলেছে সেই ভাবনায় মনকেমন করে ওঠে। এমন সময় অনেকেই স্বপ্নেও যুদ্ধের দেখা পান।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:১৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পশ্চিম এশিয়ায় বর্তমানে যুদ্ধের পরিস্থিতি তুঙ্গে। এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গিয়েছে। তবে পরিস্থিতি শান্ত হচ্ছে না। সেই প্রভাব যে বিশ্বের বাকি দেশগুলির উপর পড়ছে না তা নয়। ভারতে রান্নার গ্যাসের দাম বাড়ছে। শেয়ারবাজারও বর্তমানে লাল। এমন সময় শঙ্কায় থাকা কোনও অস্বাভাবিক বিষয় নয়। সর্বদাই মনের কোণে একটা চাপা ভয় ও উদ্বেগ কাজ করে। পরবর্তী কালে কী হতে চলেছে সেই ভাবনায় মনকেমন করে ওঠে। এমন সময় অনেকেই স্বপ্নেও যুদ্ধের দেখা পান। যুদ্ধ এবং যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নানা জিনিস ঘুমের মধ্যে স্বপ্নের দুনিয়ায় উঁকি মারে। এর নেপথ্যে কী কারণ রয়েছে, জেনে নিন।

Advertisement

যুদ্ধ সম্পর্কিত স্বপ্ন দেখার কারণ কী?

স্বপ্নে যুদ্ধ দেখা: যুদ্ধের স্বপ্ন দেখা মোটেই শুভ নয়। এটি উদ্বেগ ও অশান্তির ইঙ্গিত দেয়। এই স্বপ্নের অর্থ, অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যার জন্য আপনাকে উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। কোনও হয়ে আসা কাজ ভেস্তে যেতে পারে। এর জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। এমন স্বপ্ন দেখলে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

Advertisement

যুদ্ধবিমানের স্বপ্ন: যুদ্ধের স্বপ্ন ভাল না হলেও, যুদ্ধবিমানের স্বপ্ন জীবনে শুভ ইঙ্গিত বয়ে আনে। এর অর্থ আপনার এমন কারও সঙ্গে দেখা হবে, যে ব্যক্তি আপনার জীবন আনন্দে ভরিয়ে তুলবে। সেই ব্যক্তির সুবাদে কোনও নতুন চাকরির খোঁজ পেতে পারেন। অথবা এমন কোনও সুযোগ পেতে পারেন যা আপনাকে পেশাজীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।

নিজেকে যুদ্ধে লড়তে দেখার স্বপ্ন: স্বপ্নে নিজেকে যুদ্ধের ময়দানে লড়তে দেখাও অশুভ স্বপ্ন হিসাবে বিবেচিত হয়। এর অর্থ সামনেই আপনার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটতে চলেছে যার জন্য আপনাকে অস্থিরতার মধ্যে দিন কাটাতে হবে। কোনও কাছের মানুষের সঙ্গে ঝগড়া-অশান্তি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement