ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
অর্থের চাহিদা সকলের জীবনেই রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী অর্থ বহু মানুষের হাতেই নেই। জীবনের সকল দায়িত্ব পূরণেই বেতন খরচা হয়ে যায়। উল্টে ধারও নিতে হয় মাঝেমধ্যে। শখ-আহ্লাদ পূরণের বিষয়টা বিলাসিতা বলে মনে হয়। বহু মানুষই রয়েছেন যাঁরা যে পরিমাণ পরিশ্রম করেন, সেই তুলনায় অর্থ উপার্জন করতে পারেন না। এর ফলে পরিশ্রম করে চলার ইচ্ছাও লোপ পায়। তবে হাতে টাকা না থাকা বা মনোমতো অর্থ উপার্জন করতে না পারার নেপথ্যে রয়েছে নানাবিধ কারণ। তার জন্য জ্যোতিশাস্ত্রে নানা টোটকার উল্লেখ রয়েছে। সেগুলি সঠিক নিয়ম মেনে পালন করে চললে ফলাফল পাওয়া যায় ঠিকই। তবে ব্যস্ত জীবনে নানা জ্যোতিষ নিয়ম পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে মানা যেতে পারে সহজ এক টোটকা। যা অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে সহায়তা করবে। টোটকাটি কী, জেনে নিন।
অর্থ আকৃষ্ট করার টোটকা:
উপাদান: ছোট্ট কাচের বয়াম, নুন, অখণ্ড চাল, দারুচিনি (গুড়ো হলে ভাল হয়), ছ’টা একটাকার কয়েন, কাগজ, পেন, তেজপাতা।
টোটকা: