ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জীবনে চলার পথে আমাদের নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও অনেক বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই! শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হতে পারা যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝা বৃদ্ধি পায়। মে মাসের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।
মেষ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মে মাসে মেষ জাতক-জাতিকাদের বিশেষ সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায়ও বেশ ভাল ফলপ্রাপ্তি হবে।
বৃষ রাশি: মে মাসের প্রথম ভাগে বৃষ জাতক-জাতিকারা ঋণ, শত্রু এবং প্রতিযোগিতায় শুভ ফল পেলেও, মাসের দ্বিতীয় ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। ঋণ দান বা গ্রহণ, উভয় বিষয়েই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিযোগিতায় মাসের দ্বিতীয় ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকারা মাসের দ্বিতীয় ভাগে ঋণ, শত্রু এবং প্রতিযোগিতায় শুভ ফল পেলেও, মাসের প্রথম ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। বিশেষ করে ঋণ এবং শত্রু বিষয়ে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
কর্কট রাশি: মে মাসে কর্কট জাতক-জাতিকাদের ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শত্রু সংক্রান্ত বিষয়েও খুব আশাপ্রদ নয়। প্রতিযোগিতায় মিশ্র ফলপ্রাপ্তি হবে।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু বিষয়ে মাসের প্রথম ভাগে কোনও সমস্যা না হলেও, পরবর্তী সময় সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ বেশি শুভ।
কন্যা রাশি: মে মাসে কন্যা জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তি হবে।
তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত বিষয়ে এবং শত্রুরা কোনও ভাবেই বিব্রত করবে না। প্রতিযোগিতায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।
বৃশ্চিক রাশি: মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু সমস্যায় না ফেললেও, মাসের শেষ ভাগে বৃশ্চিক জাতক-জাতিকাদের সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তি হবে।
ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের মাসের দ্বিতীয় ভাগে ঋণ এবং শত্রু সমস্যায় না ফেললেও, মাসের প্রথম ভাগে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগে বেশি ভাল ফলপ্রাপ্তি হবে।
মকর রাশি: মে মাসে মকর জতক-জাতিকারা ঋণ এবং শত্রু বিষয়ে বিশেষ সচেতন থাকুন। প্রতিযোগিতায় খুব ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ রাশি: কুম্ভ জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় মিশ্র ফলপ্রাপ্তি হবে।
মীন রাশি: মে মাসে মীন জাতক-জাতিকাদের জন্য ঋণ এবং শত্রু সমস্যা সৃষ্টি করবে না। প্রতিযোগিতায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।