Career Astrology

মে মাসে কর্মক্ষেত্রে বসের সুনজরে পড়বেন কারা? কোন রাশির ভাগ্যে বকুনি রয়েছে? মাসের শুরুতেই জেনে নিন

যে কোনও শুরু হওয়ার পূর্বে আমাদের মনে হয় এই মাসটা কেমন কাটতে চলেছে যদি জানা যেত। বিশেষ করে কর্মক্ষেত্রে কোনও চাপ আসতে চলেছে কি না সেটা আগে থেকে জানা গেলে মন্দ হত না। এমনটা অনেকেই মনে করেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:০১
Share:

—প্রতীকী ছবি।

গ্রহের অবস্থানের উপর নির্ভর করে আমাদের ভাগ্য। তেমনই বলা রয়েছে শাস্ত্রে। গ্রহদের অবস্থান পরিবর্তনশীল। কোনও গ্রহ কিছু দিন অন্তর রাশি পরিবর্তন করে, কোনও গ্রহ বেশ খানিকটা সময় অন্তর রাশি পরিবর্তন করে। সেই অনুযায়ী গ্রহদের ভেদাভেদ করা হয়। যে কোনও শুরু হওয়ার পূর্বে আমাদের মনে হয় এই মাসটা কেমন কাটতে চলেছে যদি জানা যেত। বিশেষ করে কর্মক্ষেত্রে কোনও চাপ আসতে চলেছে কি না সেটা আগে থেকে জানা গেলে মন্দ হত না। এমনটা অনেকেই মনে করেন। তা জানার উপায় রয়েছে। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। জানতে হবে গ্রহের অবস্থান।

Advertisement

মে মাসের প্রথম দিন মেষ রাশিতে একত্রে অবস্থান করবে রবি এবং বুধ। রবি এবং বুধ ১৫ মে রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ রাশিতে অবস্থান করবে শুক্র। শুক্র ১৪ মে রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু। মীন রাশিতে একত্রে অবস্থান করবে শনি এবং মঙ্গল। মঙ্গল ১১ মে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে।

মেষ রাশি: কর্মক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে মেষ জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে পূর্ণ শুভ ফল পাবেন না, পরবর্তী সময় শুভ।

Advertisement

বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুব ভাল ফলপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে শনি এবং মঙ্গলের অবস্থান মিথুন রাশিকে শুভ ফল প্রাপ্তিতে বাধা দান করবে।

কর্কট রাশি: মে মাসের প্রথম ভাগে কর্কট জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সামান্য বাধাবিপত্তি এবং সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে খুবই শুভ ফল পাবেন।

সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে খুবই শুভ ফল পাবেন। পরবর্তী অর্ধ আশানুরূপ না।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিকে সুফল এবং সফলতা দান করবে।

তুলা রাশি: তুলা জাতক-জাতিকারা মে মাসে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।

বৃশ্চিক রাশি: মে মাসে বৃশ্চিক রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান পূর্ণ সুফল এবং সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।

ধনু রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক ধনু রাশিকে সুফল এবং সফলতা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক সুফল এবং সফলতা দান করবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও, পরবর্তী ভাগে খুবই শুভ ফল পাবেন।

মীন রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মীন রাশিকে সুফল এবং সফলতা দান করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement