Buddha Purnima Rituals

বুদ্ধপূর্ণিমার দিন চার টোটকা পালনে হবে সৌভাগ্যের উদয়! অর্থসমস্যা দূর হবে, জীবনে দেখা যাবে সুপরিবর্তন

বুদ্ধপূর্ণিমার বিশেষ দিনে সহজ কয়েকটি টোটকা পালনে জীবনে শুভ পরিবর্তন আনা সম্ভব। কী করতে হবে, জেনে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৫১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১ মে ২০২৬, শুক্রবার বুদ্ধপূর্ণিমা। শাস্ত্রমতে বুদ্ধপূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ একটা দিন। এই দিন করা যে কোনও কাজ খুবই শুভ ফল বয়ে আনে। মনে করা হয়, পূর্ণিমায় যে হেতু আকাশে চাঁদ সম্পূর্ণ থাকে, তাই মনের যে কোনও ইচ্ছা এই দিন পূরণ করা যায়। এ ছাড়া, বিশেষ এই দিনে সহজ কয়েকটি টোটকা পালনে জাবনে শুভ পরিবর্তন আনা সম্ভব। কী করতে হবে, জেনে নিন।

Advertisement

টোটকা:

১) বুদ্ধপূর্ণিমার দিন একটা অশ্বত্থপাতায় সাদা চন্দন দিয়ে মনের ইচ্ছা লিখে চাঁদের দিকে দেখিয়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে মনোবাসনা দ্রুত পূরণ করা সম্ভব বলে মনে করা হয়।

Advertisement

২) বাড়িতে দীর্ঘ সময় ধরে আর্থিক স্থিতি খারাপ থাকলে, অভাব কোনও মতেই পিছু না ছাড়লে এবং ঋণের বোঝা দিন দিন বেড়েই চললে বুদ্ধপূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ সম্পূর্ণ থাকবে, তখন একটা পাত্রে দু’মুঠো আতপ চাল নিয়ে চাঁদের আলোয় দশ মিনিট রেখে দিন। তার পর মাথার উপর সাত বার ঘুরিয়ে নিয়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

৩) অর্থের আগমন দ্বিগুণ করতে বুদ্ধপূর্ণিমার দিন সাতটি গোলমরিচ নিয়ে মাথার উপর সাত বার ঘুরিয়ে চার রাস্তার মাঝে ফেলে আসুন। ফেলে দেওয়ার পর আর পিছন ঘুরে তাকাবেন না।

৪) বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর করতে একমুঠো হলুদ সর্ষে নিয়ে চাঁদের আলোয় কয়েক ঘণ্টা রেখে দিন। পরের দিন সর্ষেগুলো সারা বাড়িতে ছড়িয়ে দিন। কিছু ক্ষণ পর সব সর্ষে তুলে বাইরে ফেলে দিন।

** এই টোটকাগুলি বুদ্ধপূর্ণিমা ছাড়াও যে কোনও পূর্ণিমায় করা যাবে। তবে যে ব্যক্তি এই সকল টোটকা করবেন, তিনি কোনও প্রকার আমিষ খেতে পারবেন না এবং অন্ন গ্রহণ করা চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement