Money Astrology

মে মাস আয়ের দিক দিয়ে সুখকর হতে চলেছে পাঁচ রাশির জন্য! বাকিদের কি অর্থাভাবে দিন কাটবে? রাশি মিলিয়ে দেখে নিন

মাস শুরু হলেই আমরা হিসাব কষতে বসে যাই। সংসারের খরচপাতি সামলে হাতে আর কত টাকা পড়ে থাকছে সেটা দেখার জন্য। তবে সব সময় সব কিছু হিসাব অনুযায়ী চলে না।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:৪৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হাতে টাকা থাকলে কমবেশি সকলেরই মন ভাল থাকে। তেমনই টাকা না থাকলে সব কিছুই বিরক্তিকর। টাকা এমনই একটা জিনিস যার প্রয়োজন সকলের রয়েছে। আজকাল কোনও কিছুই টাকা ছাড়া পাওয়া যায় না। সেই কারণে মাস শুরু হলেই আমরা হিসাব কষতে বসে যাই। সংসারের খরচপাতি সামলে হাতে আর কত টাকা পড়ে থাকছে সেটা দেখার জন্য। তবে সব সময় সব কিছু হিসাব অনুযায়ী চলে না। সে ক্ষেত্রে মাসের প্রথমেই যদি অর্থভাগ্য কেমন থাকবে তা জেনে নেওয়া যায় তা হলে সুবিধাই হয়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। মে মাসে কোন রাশির অর্থভাগ্যে কী রয়েছে, জেনে নিন।

Advertisement

মেষ রাশি: মেষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুব ভাল ফলপ্রাপ্তি ঘটবে।

বৃষ রাশি: মে মাসে আয়ক্ষেত্রে শনি এবং মঙ্গলের অবস্থান বৃষ জাতক-জাতিকাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। মাসের প্রথম থেকেই খরচার বিষয়ে নজর রাখা জরুরি।

Advertisement

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সামান্য বাধাবিপত্তি এবং সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে শুভ ফলপ্রাপ্তি হবে।

কর্কট রাশি: মাসের প্রথম ভাগে কর্কট জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র খুব ভাল থাকবে। পরবর্তী ভাগে আশানুরূপ ফলপ্রাপ্তি ঘটবে না।

সিংহ রাশি: আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সিংহ রাশিকে শুভ ফল দান করবে।

কন্যা রাশি: মে মাসে আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন কন্যা রাশির জাতক-জাতিকারা।

তুলা রাশি: মে মাসে আয়ক্ষেত্রে কেতুর অবস্থান তুলা রাশিকে সুফল প্রাপ্তিতে বাধা দান করবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক ধনু রাশিকে শুভ ফল দান করবে।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও, পরবর্তী ভাগে শুভ ফলপ্রাপ্তি হবে।

কুম্ভ রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক কুম্ভ রাশিকে শুভ ফল দান করবে।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র অধিপতির সঙ্গে শত্রু গ্রহের সহাবস্থানের কারণে মাসের প্রথম ভাগে পূর্ণ সুফল প্রাপ্তি হবে না, পরবর্তী সময় শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement