Relationship with In-Laws and Astrology
দাম্পত্যজীবনে শাশুড়ির সিদ্ধান্তই কি প্রাধান্য পাবে? সব প্রশ্নের উত্তর দেবে কোষ্ঠীতে চাঁদের অবস্থান
বিয়ে কেবল দু’টি মানুষের হয় না, এই শুভ কাজে এক হয় দু’টি পরিবারও। সে কারণে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সব আশা, আনন্দ, উৎসাহের মাঝে প্রায় সব পাত্র-পাত্রীর মনে প্রশ্ন আনাগোনা করতে থাকে, কেমন হবে তাঁর হবু শ্বশুরবাড়ি!
জ্যোতির্বিজ্ঞান মতে চন্দ্র পৃথিবীর উপগ্রহ।
তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহ হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রমতে, চাঁদ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। তবে শুধু আমাদের আবেগ নয়, চন্দ্রদেব আরও নানা
ভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে থাকেন। জন্মপত্রিকায় চাঁদের অবস্থানের উপর নির্ভর
করে আমাদের জীবনের নানা বিষয়। কোষ্ঠীতে চাঁদ যদি অষ্টম ঘরে অবস্থান করে, সে
ক্ষেত্রে বিবাহিত জীবন, শ্বশুরবাড়ি কেমন হবে সে বিষয়েও মতামত দিয়ে থাকেন
জ্যোতিষশাস্ত্রবিদেরা। সেগুলি কী কী জেনে নিন—
- শ্বশুরবাড়ির মানুষজন অত্যন্ত সংবেদনশীল হবেন।
- শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে সম্পর্কের
ক্ষেত্রে মানসিক টানাপড়েন বা অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থাকবে।
- আপনার জীবনসঙ্গীর পরিবারে মাতৃস্থানীয়াদের সিদ্ধান্তই
শেষ কথা হবে।
- চন্দ্রের প্রভাব থাকায় শ্বশুরবাড়ির সদস্যদের সামান্য
কোনও আচরণও জাতক বা জাতিকার মনে গভীর প্রভাব ফেলবে।
- শ্বশুরবাড়ির উপর মানসিক ভাবে অতিরিক্ত নির্ভরশীল
হয়ে পড়ার প্রবণতা দেখা দেবে জাতক বা জাতিকার মধ্যে।
- শ্বশুরবাড়ির সদস্যদের মর্জি বুঝে চলতে হবে।