Vastu Tips

বাড়িতে খোলস ছেড়েছে সাপ, এই ঘটনা কি দুঃসময়ের সূচনার ইঙ্গিতবাহী? কী বলছেন বাস্তুবিদেরা?

সাপ নিয়ে ভীতি কমবেশি সব মানুষের মধ্যেই দেখা যায়। তাই বাড়িতে কোনও সাপের খোলস দেখামাত্র দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে সেই সাপটি বাড়িতে আস্তানা গেড়েছে কি না। সাপ বাড়িতে খোলস ছাড়লে সেটি শুভ না অশুভ, সে ব্যাপারে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৬:০৩
Share:

—প্রতীকী ছবি।

সাপের চামড়া তাদের শরীরের মতো নমনীয় নয়। সাধারণ ভাবে বলা যায়, যখন বয়সের সঙ্গে সঙ্গে সাপের দৈর্ঘ্য বাড়ে তখন তার শরীরের তুলনায় পুরনো চামড়াটি ছোট হয়ে যায়। তাই শরীরের বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে সাপ পুরনো চামড়া ত্যাগ করে। এ ছাড়া সাপের চামড়ায় অনেক সময় পরজীবী বাসা বাঁধে। খোলস ত্যাগ করার ফলে এগুলিও সাপের শরীর থেকে দূর হয়ে যায়। আবার কখনও-সখনও চামড়ায় সংক্রমণ হলেও ক্ষতিগ্রস্ত অংশটি থেকে নিজেকে বাঁচাতে সাপ খোলস ত্যাগ করে থাকে।

Advertisement

এ তো গেল জীববিদ্যার কথা। সাপ নিয়ে একটি ভীতি কমবেশি সব মানুষের মধ্যেই দেখা যায়। তাই বাড়িতে কোনও সাপের খোলস দেখামাত্র দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে সেই সাপটি বাড়িতে আস্তানা গেড়েছে কি না। সাপ বাড়িতে খোলস ছাড়লে সেটি শুভ না অশুভ, সে ব্যাপারে জানা যায় বাস্তুশাস্ত্র থেকে। এ ব্যাপারে অভয় দিয়ে থাকেন বাস্তুবিদেরা। তাঁদের মতে, বাড়িতে সাপের খোলস ছাড়া মঙ্গলজনক বার্তা দেয়। বিশেষ করে গৃহিণীদের সৌভাগ্য আনতে পারে এটি। বাড়িতে সাপের খোলস পাওয়া গেলে দু’টি টোটকা পালনের কথা জানাচ্ছে শাস্ত্র—

  • বাড়ির কোথাও যদি সাপের খোলস পড়ে থাকতে দেখেন তাহলে তা থেকে একেবারে সামান্য অংশ কেটে নিন। এর পর সেটি একটি মাদুলিতে ভরে বাহুতে বা গলায় পরলে কোনও বিপদ কাছে ঘেঁষতে পারবে না বলে জানাচ্ছেন বাস্তুবিদেরা। রুপোর মাদুলি ধারণই ভাল, তার বদলে তামার মাদুলিও ব্যবহার করতে পারেন।
Advertisement
  • সাপের খোলসের অল্প কিছুটা অংশ লাল কাপড়ে মুড়ে নিন। সেটিকে আলমারি বা সিন্দুকের টাকা রাখার জায়গায় রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে, এই কাজের ফলে আর্থিক উন্নতি হবে। সঞ্চয়ও ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement