Tips to Attract Money

আয়বৃদ্ধির স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে? মানিব্যাগে শ্রীলক্ষ্মী যন্ত্র ভরলেই মিলবে সমৃদ্ধি, রাখার সঠিক উপায়গুলি জেনে নিন

বহু মানুষই প্রয়োজন অনুযায়ী উপার্জন করে উঠতে পারেন না। ফলত ঋণের বোঝা যেমন বৃদ্ধি পেতে থাকে, তেমনই সমস্যাও বাড়ে। তবে এ সকল সমস্যা কাটাতে পারে শ্রীলক্ষ্মী যন্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টাকার চাহিদা সকলের জীবনে রয়েছে। যে মানুষের প্রচুর টাকা রয়েছে, তিনিও ভাবেন আয় দ্বিগুণ কী ভাবে করা যায়। টাকার চাহিদা কখনও কমে না। তবে বহু মানুষই প্রয়োজন অনুযায়ী উপার্জন করে উঠতে পারেন না। ফলত ঋণের বোঝা যেমন বৃদ্ধি পেতে থাকে, তেমনই সমস্যাও বাড়ে। তবে এ সকল সমস্যা কাটাতে পারে শ্রীলক্ষ্মী যন্ত্র। মানিব্যাগে একটা ছোট আকারের শ্রীলক্ষ্মী যন্ত্র রাখলে টাকার সমস্যা অনেকাংশে কমে যাবে। বদলে আসবে সমৃদ্ধি। কিন্তু সঠিক নিয়ম মেনে যন্ত্রটি রাখতে হবে। না হলে সফলতা মিলবে না।

Advertisement

মানিব্যাগের জন্য কেমন শ্রীলক্ষ্মী যন্ত্র বেছে নেবেন?

মানিব্যাগের জন্য অবশ্যই ছোট আকৃতির শ্রীলক্ষ্মী যন্ত্র বেছে নিতে হবে, যাতে সেটি সহজেই মানিব্যাগের মধ্যে রেখে দেওয়া যায়। সোনার জল করা বা তামার তৈরি শ্রীলক্ষ্মী যন্ত্র বেছে নিতে পারলে সবচেয়ে ভাল হয়। শ্রীলক্ষ্মী যন্ত্র জোগাড় করতে না পারলে লক্ষ্মীর মুখ আঁকা মুদ্রা বা লকেটও রাখতে পারেন।

Advertisement

রাখার উপায় কী?

শুক্রবার সন্ধ্যাবেলা উত্তর-পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। ডান হাতের তালুর মাঝে শ্রীলক্ষ্মী যন্ত্রটি রেখে তার উপর এক ফোঁটা মধু বা কেশর দিন। তার পর ‘ওম শ্রী মহালক্ষ্মী’ মন্ত্রটি ১০৮ বার পাঠ করুন। মন্ত্রোচ্চারণ শেষে শ্রীলক্ষ্মী যন্ত্রটির উপর তিন বার ফুঁ দিন। মানিব্যাগে যেখানে নোট রাখেন, নোটের মাঝে যন্ত্রটিকে সযত্নে রেখে দিন। যন্ত্রটি যেন সর্বদা দু’টি নোটের মাঝে থাকে সেটা মাথায় রাখতে হবে। দেখবেন কিছু দিনেই পরিবর্তন বুঝতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement