Unlucky Zodiac Signs of June

বিগত ঝামেলা আরও বড় আকার ধারণ করবে, সহকর্মীদের দ্বারা ক্ষতির আশঙ্কা! জুন খারাপ কাটতে পারে তিন রাশির

কারও জন্য জুন মাস যেমন ভাল হবে, তেমন অনেকেরই এই মাসটা খুব খারাপ কাটতে পারে বলে মনে করা হচ্ছে। এ সমস্ত ব্যক্তি নানা দিক দিয়ে সমস্যার সম্মুখীন হবেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৭:৫৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জুন মাস শুরুর সঙ্গে সঙ্গেই রাশি বদলেছে বৃহস্পতি। মিথুন থেকে কর্কটে গিয়েছে সে। এর ফলে অনেকের ভাল সময় শুরু হয়েছে। যে কোনও মাসের মতো জুনে আরও নানা গ্রহ নিজেদের ঘর বদলাবে। এর ফলে আমাদের জীবনের উপরও নানা প্রভাব পড়তে দেখা যাবে। কারও জন্য জুন মাস যেমন ভাল হবে, তেমন অনেকেরই এই মাসটা খুব খারাপ কাটতে পারে বলে মনে করা হচ্ছে। এ সমস্ত ব্যক্তি নানা দিক দিয়ে সমস্যার সম্মুখীন হবেন। তালিকায় কোন কোন রাশির কথা বলা রয়েছে জেনে নিন।

Advertisement

জুন মাস কাদের খারাপ কাটতে পারে?

মেষ: মেষ জাতক-জাতিকাদের উপর বর্তমানে শনির বাঁকা দৃষ্টি রয়েছে। সেই কারণে বৃহস্পতির রাশি পরিবর্তন এঁদের উপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারবে না। বিগত সমস্যাগুলি আরও বড় আকার ধারণ করতে পারে। এ ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চললে সমস্যা থেকে কিছুটা রেহাই মিললেও মিলতে পারে। তবে মেষ জাতক-জাতিকারা রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে মুশকিলে পড়বেন।

Advertisement

মকর: মকর রাশির ব্যক্তিদের জুন মাস খুব একটা ভাল কাটবে না বলে মনে করা হচ্ছে। নানা দিক থেকে সমস্যায় ফাঁসতে পারেন বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। এর ফলে মানসিক স্থিতির বিঘ্ন ঘটবে। ব্যক্তিগত জীবনে সময় না দিতে পারায় অশান্তি বৃদ্ধি পাবে। ধৈর্য ধরে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন। সময় ঠিকই বদলাবে।

মীন: শনির সাড়েসাতির কবলে রয়েছেন মীন জাতক-জাতিকারা। সেই কারণে এঁদের সঙ্গে কিছু না কিছু খারাপ হবেই বলে মনে করা হচ্ছে। তবে জীবনধারায় সুষ্ঠু পরিবর্তন এনে খারাপের মাত্রা কিছুটা কমানো গেলেও যেতে পারে। সহকর্মীরা এই মাসে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে। চোখকান খোলা রেখে চলতে হবে। অযথা ঝামেলা এড়িয়ে চলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement