Lucky Zodiac Signs of June

মনোমতো চাকরির সন্ধান পাবেন, হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি! জুন মাস স্বপ্নের মতো সুন্দর কাটবে পাঁচ রাশির ব্যক্তিদের

প্রতি মাসেই প্রায় সকল মানুষের জীবনে দেখা যায় কিছু না কিছু পরিবর্তন। কারও ক্ষেত্রে সেই পরিবর্তন যেমন ভাল হবে, তেমন অনেককেই পড়তে হবে নানা বিপদের মুখে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে জুন মাস খুব ভাল কাটতে চলেছে পাঁচ রাশির।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:০১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুরু হয়ে গিয়েছে চলতি বছরের ছয় নম্বর মাস জুন। এই মাসের শুরুতেই রাশি পরিবর্তন করেছে বৃহস্পতি। প্রবেশ করেছে কর্কটে। আগত দিনে আরও নানা গ্রহ রাশি পরিবর্তন করবে। এর ফলে প্রত্যেকের জীবনেই দেখা যাবে কিছু না কিছু বদল। কারও ক্ষেত্রে সেই পরিবর্তন যেমন ভাল হবে, তেমন অনেককেই পড়তে হবে নানা বিপদের মুখে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে জুন মাস খুব ভাল কাটতে চলেছে পাঁচ রাশির। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

Advertisement

জুন মাস কাদের ভাল কাটবে?

বৃষ: পেশাজীবনে দারুণ সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন বৃষ জাতক-জাতিকারা। জুনে আপনাদের জীবনে দেখা যাবে নানা সুপরিবর্তন। সফলতার বিভিন্ন সুযোগ পাবেন। সেগুলি চিনে নিতে পারলেই হবে উন্নতি। সমাজে সম্মান বৃদ্ধি পাবে বৃষ জাতক-জাতিকাদের। আর্থিক পরিস্থিতিও মজবুত হবে।

Advertisement

মিথুন: মিথুন জাতক-জাতিকারা আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবেন। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। দারুণ মুনাফা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। মনোমতো সঞ্চয় করতে পারবেন। আপনার সকল পরিকল্পনা সফল হবে। দাম্পত্যজীবনেও সুখ থাকবে। সব মিলিয়ে জুন মাস মিথুন রাশির ব্যক্তিদের খুব ভাল কাটবে।

কর্কট: বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কটে প্রবেশ করেছেন। এর ফলে এই রাশির ব্যক্তিরা যে ভাল ফল পাবেন তা বলাই বাহুল্য। নতুন চাকরির সুযোগ পেতে পারেন, যা আপনাকে আনন্দ দেবে। সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে।। পারিবারিক অশান্তির কবল থেকেও মিলবে মুক্তি।

সিংহ: পেশা সংক্রান্ত সুখবর পেতে চলেছেন সিংহ জাতক-জাতিকারা। যে কোনও সম্পত্তি কেনার জন্য এই মাসটা শুভ। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। সিংহ রাশির ব্যক্তিদের বহু দিনের কোনও ইচ্ছা এই মাসে পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সকলের সঙ্গে মিলেমিশে সুখে দিন যাপন করতে পারবেন।

ধনু: জুন ধনু জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। পেশাজীবনের কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটি শুভ দেখা যাচ্ছে। পারিবারিক অশান্তি মিটে গিয়ে শুরু হবে সুখের সময়। ধনু জাতক-জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তিও হতে পারে। সমাজে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement