ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
দাম্পত্যজীবনে সুখী থাকতে সকলেই চান। কিন্তু সেই সুখ সকলের ভাগ্যে জোটে না। কলকাঠি নাড়ে গ্রহ-নক্ষত্রেরা। সেই কারণে বিয়ের পূর্বে পাত্র-পাত্রীর কোষ্ঠী বিচার করা প্রযোজ্য মনে করা হয় হিন্দুশাস্ত্রে। তবে কোষ্ঠীতে মিল থাকলেও যে ঝামেলা হবে না এ ধারণা সম্পূর্ণ ভুল। একসঙ্গে থাকলে ঝগড়া-অশান্তি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই ঝামেলা যখন সীমাহীন হয়ে পড়ে তখনই ঘটে সমস্যা। এ ক্ষেত্রেও ভূমিকা থাকে গ্রহদের। প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ ঘর বদলায়। সেই কারণে সম্পর্কও নানা পর্যায়ে এগিয়ে চলে। সেই অনুযায়ী বিচার করে জুন মাসে কোন রাশির দাম্পত্যসম্পর্ক কেমন থাকবে, জেনে নিন।
মেষ রাশি: মেষ রাশির ব্যক্তিরা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহে কিছুটা শুভ ফল পেলেও, বাকি সময় দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির আশা কম।
বৃষ রাশি: জুনে বৃষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে বৃহস্পতি। স্বাভাবিক ভাবেই বৃষ রাশির ব্যক্তিরা দাম্পত্যসুখের ক্ষেত্রে খুবই শুভ ফল পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।
মিথুন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিথুন জাতক-জাতিকারা শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন হবে। কিছু সমস্যা আসতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলের আশা না করাই ভাল হবে।
কর্কট রাশি: কর্কট জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে দেবগুরু বৃহস্পতি। শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
সিংহ রাশি: জুনে সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন।
কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান শনির, বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গেও। কন্যা রাশির ব্যক্তিরা দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থানের কারণে শুভ ফলপ্রাপ্তি হবে। তবে মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রবির। রবির রাশি পরিবর্তনের পরে সম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। জুন মাসে দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তি হবে।
ধনু রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ধনু জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।
মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক হবে বৃহস্পতির। স্বাভাবিক ভাবেই সুফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। কেতুর অবস্থান কুম্ভ রাশির ব্যক্তিদের দাম্পত্যে সুফল প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সুফল পেলেও, পরবর্তী ভাগে জটিলতা বাড়বে।
মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্কের কারণে মীন রাশির দাম্পত্যে পূর্ণ সফলতা প্রাপ্তিতে সমস্যা হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।