Camphor Benefits

শুধু কর্পূর না পুড়িয়ে তার সঙ্গে মেশান তিন কার্যকরী জিনিস, ফলপ্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পাবে! নানা দিক থেকে উপকার পাবেন

কর্পূরের সঙ্গে বিশেষ তিন জিনিস মিশিয়ে জ্বালালে তার কার্যকারিতা হয় দ্বিগুণ। জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পুজোর কাজে কর্পূরের অবদান অসামান্য। কর্পূর ছাড়া হিন্দু ধর্মে কোনও পুজোর কথা ভাবাই যায় না। প্রদীপে দিয়ে জ্বালানো থেকে নৈবেদ্যর উপর ছড়ানো, সবেতেই কর্পূর ব্যবহার করা হয়। এ ছাড়া জীবন থেকে অশুভ শক্তি কাটাতেও সাহায্য করে কর্পূর। বহু মানুষই তাই সকাল-সন্ধ্যা বাড়িতে কর্পূর জ্বালান। তবে বিশেষ এক উপাদান দিয়ে তৈরি পাত্রে কর্পূর জ্বালানো নিষেধ। এর ফলে ভাল তো হয়ই না, উল্টে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ ছাড়া শুধু কর্পূর না জ্বালিয়ে তার সঙ্গে বিশেষ কিছু জিনিস মিশিয়ে কর্পূর জ্বালালে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে জানাচ্ছে শাস্ত্র। জেনে নিন, কোন পাত্রে কর্পূর জ্বালানো উচিত নয় এবং কর্পূরের সঙ্গে কী মিশিয়ে জ্বালানো উচিত।

Advertisement

কোন পাত্রে কর্পূর জ্বালানো উচিত নয়?

  • মাটির তৈরি পাত্র বা প্রদীপে কখনও কর্পূর জ্বালানো উচিত নয়। এর ফলে ভালর বদলে খারাপ হয়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তাই কর্পূর জ্বালানোর ক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করা যাবে না।
Advertisement
  • কর্পূর জ্বালানোর জন্য উপযুক্ত কাঁসা ও পিতলের তৈরি প্রদীপ বা পাত্র। এ ছাড়া স্টিলের তৈরি জিনিসেও কর্পূর জ্বালানো যেতে পারে।

কর্পূরের সঙ্গে কোন জিনিসগুলি মিশিয়ে জ্বালালে তার কার্যকারিতা বৃদ্ধি পায়?

ঘি: শাস্ত্রমতে, প্রতি দিন পুজোর সময় ঘিয়ের সঙ্গে কর্পূর জ্বালানো গেলে খুব ভাল ফল পাওয়া যায়। সৌভাগ্যের উদয় ঘটে। পারিবারিক অশান্তির কবল থেকে মুক্তি পাওয়া যায়। এই সময় খেয়াল রাখতে হবে, কর্পূরটি যেন ঘিয়ের মধ্যে সম্পূর্ণ রূপে নিমজ্জিত থাকে।

লবঙ্গ: লবঙ্গ ও কর্পূর একসঙ্গে মিশিয়ে পোড়ালে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। কিন্তু লবঙ্গ ও কর্পূর জ্বালানোর পর সেটি বাড়ির এক জায়গায় রেখে দিলে হবে না। সেই ধোঁয়া বাড়ির সমস্ত অংশে ছড়িয়ে দিতে হবে। পর পর পাঁচ দিন এই উপায় পালন করলেই ফল বুঝতে পারবেন।

জুঁই তেল: জুঁই তেলের সঙ্গে কর্পূর পোড়ানোরও গুণ অনেক। এই প্রতিকারটি টানা ১১ দিন করলেই তফাত বুঝতে পারবেন। আর্থিক সঙ্কট মিটে যাবে। মন ভাল থাকবে। সংসার থেকে নেগেটিভ শক্তিও দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement