ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
যে চান্দ্রমাসে সাধারণত চিত্রা নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র চৈত্র’ বলে। সূর্যের মীন রাশিতে স্থিতিকালে এটি হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণে সূর্যের মীন রাশিতে স্থিতিকাল ‘সৌর চৈত্র’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের দ্বাদশ এবং শেষ মাস। এই মাসে কোনও শুভ কাজ করা নিষেধ। অতিরিক্ত বিয়ের কোনও দিনও চৈত্র মাসে নেই। তবে চৈত্র মাসে নানা বিশেষ ব্রত ও পুজো-উপাচারের দিন রয়েছে। সেগুলি সম্পর্কে জেনে নিন।
চৈত্র মাসের পূজা উপাচার:
অমাবস্যা:
অমাবস্যা তিথি আরম্ভ–
৩ চৈত্র, ১৮ মার্চ, বুধবার।
সময়- সকাল ৮টা ২৭ মিনিট।
অমাবস্যা তিথি শেষ–
৪ চৈত্র, ১৯ মার্চ, বৃহস্পতিবার।
সময়- ভোর ৬টা ৫৩ মিনিট।
অশোকষষ্ঠী:
ষষ্ঠী তিথি আরম্ভ-
৮ চৈত্র, ২৩ মার্চ, সোমবার।
সময়- সন্ধ্যা ৬টা ৪০ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ-
৯ চৈত্র, ২৪ মার্চ, মঙ্গলবার।
সময়- বিকেল ৪টে ৮ মিনিট।
শ্রীশ্রী বাসন্তীপুজো:
৯ চৈত্র, ২৪ মার্চ, মঙ্গলবার। (ষষ্ঠী)
শ্রীশ্রী অন্নপূর্ণাপুজো:
১১ চৈত্র, ২৬ মার্চ, বৃহস্পতিবার।
শ্রীশ্রী রামনবমী ব্রত:
১২ চৈত্র, ২৭ মার্চ, শুক্রবার।
কামদা একাদশী:
একাদশী তিথি আরম্ভ-
১৩ চৈত্র, ২৮ মার্চ, শনিবার।
সময়- সকাল ৮টা ৪৭ মিনিট।
একাদশী তিথি শেষ:
১৪ চৈত্র, ২৯ মার্চ, রবিবার।
সময়- সকাল ৭টা ৪৭ মিনিট।
পূর্ণিমা:
পূর্ণিমা তিথি আরম্ভ-
১৭ চৈত্র, ১ এপ্রিল, বুধবার।
সময়- সকাল ৭টা ৭ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
১৮ চৈত্র, ২ এপ্রিল, বৃহস্পতিবার।
সময়- সকাল ৭টা ৪২ মিনিট।
শ্রীশ্রী নীলপুজো:
২৯ চৈত্র, ১৩ এপ্রিল, সোমবার।
শ্রীশ্রী চড়কপুজো:
৩০ চৈত্র, ১৪ এপ্রিল, মঙ্গলবার।