Jaistha Auspicious Days

চলতি বছর জ্যৈষ্ঠ শুরু অমাবস্যায়, শেষও তাই! বিশেষ এক দেবতার পুজোয় হবে শুভ ফলপ্রাপ্তি, আর কী কী পুজো আছে?

বাংলা বছর ১৪৩৩-এর জ্যৈষ্ঠ মাস মলমাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস। মলমাসে শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, বাড়ি কেনা-বেচা, গৃহপ্রবেশ, শুভ বস্তু কেনা প্রভৃতি করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:০১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে চান্দ্রমাসে সাধারণত জ্যেষ্ঠা বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র জ্যৈষ্ঠ’ মাস বলে। সূর্যের বৃষ রাশিতে অবস্থানকালের মধ্যে প্রায়শই এটি সংগঠিত হয় বলে রবির বৃষ রাশিতে অবস্থান কাল ‘সৌর জ্যৈষ্ঠ’ নামে অভিহিত। এটি বঙ্গাব্দের দ্বিতীয় মাস।

Advertisement

বাংলা বছর ১৪৩৩-এর জ্যৈষ্ঠ মাস মলমাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস। মলমাসে শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, বাড়ি কেনা-বেচা, গৃহপ্রবেশ, শুভ বস্তু কেনা প্রভৃতি করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এতে শুভ ফলপ্রাপ্তি ঘটে না বলে মনে করা হয়। তবে এই মাস ভগবান শ্রীবিষ্ণুর পুজো এবং ধর্মশাস্ত্র পাঠের পক্ষে প্রশস্ত মাস। এই দুই কাজে শুভ ফলপ্রাপ্তি হয়।

জ্যৈষ্ঠ মাস মল মাস, এই কারণে জ্যৈষ্ঠ মাসে বিয়ের কোনও শুভ দিন নেই।

Advertisement

জ্যৈষ্ঠ মাসে পুজো-উপচার:

শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো ১ জ্যৈষ্ঠ, ১৬ মে, শনিবার।

অমাবস্যা তিথি আরম্ভ-

১ জ্যৈষ্ঠ, ১৬ মে, শনিবার ভোর ৫টা ১৩ মিনিট।

অমাবস্যা তিথি শেষ–

১ জ্যৈষ্ঠ, ১৬ মে, শনিবার রাত ১টা ৩১ মিনিট।

ষট পঞ্চমী ব্রত ৬ জ্যৈষ্ঠ, ২১ মে, বৃহস্পতিবার।

পঞ্চমী তিথি আরম্ভ-

৫ জ্যৈষ্ঠ, ২০ মে, বুধবার সকাল ১১টা ৮ মিনিট।

পঞ্চমী তিথি শেষ-

৬ জ্যৈষ্ঠ, ২১ মে, বৃহস্পতিবার সকাল ৮টা ২৭ মিনিট।

একাদশী (পদ্মিনী) ১২ জ্যৈষ্ঠ, ২৭ মে বুধবার।

একাদশী তিথি আরম্ভ-

১১ জ্যৈষ্ঠ, ২৬ মে মঙ্গলবার ভোর ৫টা ১২ মিনিট।

একাদশী তিথি শেষ ১২ জ্যৈষ্ঠ, ২৭ মে বুধবার ভোর ৬টা ২২ মিনিট।

পূর্ণিমা ১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, রবিবার।

পূর্ণিমা তিথি আরম্ভ-

১৫ জ্যৈষ্ঠ, ৩০ মে, শনিবার সকাল ১১টা ৫৯ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ-

১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, রবিবার দুপুর ২টো ১৫ মিনিট।

একাদশী (কমলা) ২৭ জ্যৈষ্ঠ, ১১ জুন বৃহস্পতিবার।

একাদশী তিথি আরম্ভ-

২৬ জ্যৈষ্ঠ, ১০ জুন বুধবার রাত ১২টা ৫৯ মিনিট।

একাদশী তিথি শেষ-

২৭ জ্যৈষ্ঠ, ১১ জুন বৃহস্পতিবার রাত ১০টা ৩৭ মিনিট।

অমাবস্যা ৩০ জ্যৈষ্ঠ, ১৪ জুন, রবিবার।

অমাবস্যা তিথি আরম্ভ-

৩০ জ্যৈষ্ঠ, ১৪ জুন, রবিবার দুপুর ১২টা ২১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ-

৩১ জ্যৈষ্ঠ, ১৫ জুন, সোমবার সকাল ৮টা ২৪ মিনিট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement