বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। কোনও সম্পর্কঘটিত কারণে অপবাদ রটতে পারে।
সংসারে খরচের চাপ বাড়বে। একটু বিবাদের আশঙ্কা রয়েছে। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। কোনও প্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি পাবে। মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা আসবে। জমি কেনাবেচার জন্য ভাল সময়। ব্যবসায় বাধা আসতে পারে। বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। মাসের শেষ দিকে পেটের সমস্যা বাড়তে পারে।