Tips to Please Shanidev

অতি পরিচিত এক গাছে নিয়মিত জল দিলে তুষ্ট হন শনিদেব, দু’হাতে করেন আশীর্বাদ, অবসান ঘটান দুঃসময়ের

শনিদেবকে শান্ত করার নানা উপায়ের কথা শাস্ত্রে বলা রয়েছে। তবে ব্যস্ত জীবনে নিয়ম করে তা মেনে চলা সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু অতি পরিচিত এক গাছে প্রতি দিন যদি জল দেওয়া যায়, তা হলে শনির কৃপা লাভ সম্ভব।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৯:১২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মফলদাতা শনিদেবের নাম শুনলে শঙ্কার ভাঁজ দেখা যায় কমবেশি সকলের কপালে। কারণ, শনিদেবের কুদৃষ্টির ফল হয় মারাত্মক। তবে তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল দান করেন। কোনও ভুল কাজ শনিদেবের নজর এড়ায় না। শনিদেব মানুষের পরীক্ষা নেন। তিনি কোনও মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তাঁর সহনক্ষমতা যাচাই করে দেখেন। পরবর্তী কালে সেই অনুযায়ী ফল দেন। তবে শনিদেবের আশীর্বাদ যেমন মানুষকে সুখী করে তোলে, তেমনই তাঁর খারাপ প্রভাব জীবন তছনছ করে দেয়। শনিদেবকে শান্ত করার নানা উপায়ের কথা শাস্ত্রে বলা রয়েছে। তবে ব্যস্ত জীবনে নিয়ম করে তা মেনে চলা সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু অতি পরিচিত এক গাছে প্রতি দিন যদি জল দেওয়া যায়, তা হলে শনির কৃপা লাভ সম্ভব। কোন গাছে জল দিতে হবে এবং তার উপকারিতা কী, জেনে নিন।

Advertisement

শনিদেবের কৃপা পেতে কোন গাছে নিয়মিত জল দেবেন?

শনিদেবের কৃপা লাভের উদ্দেশে নিয়মিত অশ্বত্থগাছে জল দেওয়ার কথা জানাচ্ছে শাস্ত্র। এই গাছ শনিদেবের অত্যন্ত প্রিয়। বাড়িতে একটি ছোট্ট অশ্বত্থগাছ রেখে, প্রতি দিন সকালে স্নানের পর যদি তাতে জল দেওয়া যায়, তা হলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে।

Advertisement

প্রভাব:

নিয়মিত এই কাজ করার অর্থ জীবনকে একটা নিয়মের চক্রে বাঁধা। শনিদেব এতে খুশি হন। কারণ, শনিদেব মানুষকে নিয়মানুবর্তিতায় জীবন কাটানোর পাঠ দেন। ছন্নছাড়া জীবন শনিদেব মোটেই পছন্দ করেন না। তাই প্রতি দিন সহজ এই কাজের সুফল বিশেষ। তৎক্ষণাৎ ফল না পেলেও শেষে গিয়ে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। তবে ফলপ্রাপ্তির আশা নিয়ে জল দিলে চলবে না। গাছটিকে ভালবেসে তার যত্ন নিতে হবে। তা হলেও সুফল পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement