May Born Characteristics

অন্যের কথা কানে তোলেন না, কাজের প্রতি নিষ্ঠাবান হন! মে মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে আর কী কী বৈশিষ্ট্য দেখা যায়?

মে মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে নানা বৈশিষ্ট্য দেখা যায় যা বাকি মাসগুলিতে জন্মানো জাতক-জাতিকার মধ্যে দেখা যায় না বললেই চলে। দেখা গেলেও মে মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যেই তা বেশি দেখা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১২:৫৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১২ মাস নিয়ে তৈরি হয় একটি বছর। পৃথক মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে দেখা যায় ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। চলতি বছরের পঞ্চম মাস, মে শুরু হয়ে গিয়েছে। এই মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে নানা বৈশিষ্ট্য দেখা যায় যা বাকি মাসগুলিতে জন্মানো জাতক-জাতিকার মধ্যে দেখা যায় না বললেই চলে। দেখা গেলেও মে মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যেই তা বেশি দেখা যায়। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কোন বৈশিষ্ট্যগুলি মে মাসে জন্মানো ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে, জেনে নিন।

Advertisement

মে মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়?

  • মে মাসে জন্মানো জাতক-জাতিকারা সাধারণত ভেঙে পড়েন না বলে মনে করা হয়। এঁদের কাছে যে কোনও সমস্যার সমাধান থাকে। সমস্যা নিয়ে ভেবে চলতে পছন্দ করেন না এঁরা। উল্টে কী করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে ভাবতেই পছন্দ করেন এঁরা।
Advertisement
  • যে কোনও বিষয়ে গভীরে গিয়ে জ্ঞান আহরণ করতে পছন্দ করেন এঁরা। উচ্চশিক্ষার প্রতি এঁদের আগ্রহ থাকতে দেখা যায় বলে জানাচ্ছে শাস্ত্র। কোনও কিছু অল্প শিখে ছেড়ে দেওয়ার স্বভাব মে মাসে জন্মানো জাতক-জাতিকার মধ্যে দেখা যায় না। এঁরা যেটুকু যা শেখেন, মন দিয়ে শেখেন।
  • সামাজিক ক্ষেত্রে এঁরা প্রচুর উল্লেখযোগ্য হন বলে মনে করা হয়। সকলের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন এঁরা। নিজেকে সকলের থেকে আলাদা করে রাখতে পছন্দ করেন না মে মাসের জাতক-জাতিকারা। অপরের প্রয়োজনে এঁদের সর্বদা পাশে পাওয়া যায়।
  • যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন এঁরা। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। যেনতেন প্রকারে কাজ করে দায়িত্ব ঝেড়ে ফেলা এঁদের আসে না। যে দায়িত্ব নিজের কাঁধে নেন, তা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার পরই ক্ষান্ত হন মে মাসের জাতক-জাতিকারা।
  • মে মাসে জন্মানো জাতক-জাতিকারা মাথা নয়, মনের কথা শুনে কাজ করতে ভালবাসেন বলে মনে করা হয়। এঁরা নিজের যেটা ঠিক মনে হয়, সেটাই করতে ভালবাসেন। অন্যের দেওয়া পরামর্শে বিশেষ পাত্তা দেন না। সেই কারণে এঁদের মাঝেমধ্যে সমস্যায়ও পড়তে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement