Astro Tips

চিরুনি থেকেও ছড়ায় অশুভ শক্তি! কী উপায়ে ব্যবহার করলে দুর্ভোগের কালো ছায়া থেকে বাঁচবেন? জানালেন জ্যোতিষী

বাস্তুমত অনুযায়ী, চিরুনি যে শুধুমাত্র চুল আঁচড়ানোর কাজে ব্যবহৃত হয় তা নয়, এর সঙ্গে ভাগ্যও জড়িয়ে থাকে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৯:১২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলির মধ্যে চিরুনি অন্যতম। ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই এ জিনিস কাজে লাগে। বাস্তুমত অনুযায়ী, চিরুনি যে শুধুমাত্র চুল আঁচড়ানোর কাজে ব্যবহৃত হয় তা নয়, এর সঙ্গে ভাগ্যও জড়িয়ে থাকে। চিরুনির সঠিক ব্যবহার ভাগ্য ফেরাতেও সাহায্য করে। চিরুনি দিয়ে করা বিশেষ কিছু টোটকা ভাগ্যের হাল ফেরাতে সক্ষম। কী করতে হবে, জেনে নিন।

Advertisement

টোটকা:

১) শুক্রবার একটা কাঠের চিরুনি অথবা যে কোনও চিরুনি একটা লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন। তবে এমন জায়গায় রাখতে হবে যেন কারও নজর না পড়ে। এতে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস। অর্থকষ্ট থেকেও রেহাই মেলে।

Advertisement

২) রাহুর দোষ দূর করতে প্রতি দিন নিমকাঠের চিরুনি ব্যবহার করুন।

৩) মানসিক চাপ কমাতে এবং আর্থিক উন্নতি করতে নিমকাঠ বা যে কোনও কাঠের তৈরি চিরুনি খুবই কার্যকরী বলে মনে করা হয়।

৪) সোমবার দিন চুল আঁচড়ানোর সময় চিরুনিতে জল ছিটিয়ে তার পর চুল আঁচড়ান। এতে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়।

৫) চিরুনি সব সময় পরিষ্কার-পরিছন্ন রাখতে হয়। চিরুনিতে ময়লা থাকলে বা চুল আটকে থাকলে ঋণে জড়িয়ে পড়তে হয় এবং সংসারে দারিদ্র বাসা বাঁধতে শুরু করে।

৬) চিরুনি ব্যবহারের পর সব সময় নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। এই কাজ বাস্তুর জন্য খুবই শুভ বলে মানা হয়।

৭) ভাঙা বা ফাটল ধরা চিরুনি কখনওই ব্যবহার করতে নেই। এতে ঘরে অশুভ শক্তি প্রবেশ করে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়।

৮) অন্যের থেকে চিরুনি নিয়ে কখনওই ব্যবহার করতে নেই। এতে তার ভাগ্যের নেগেটিভ শক্তি আপনার মধ্যে চলে আসে। এর ফলে আমাদের ক্ষতি হয়।

৯) ঘুমোতে যাওয়ার আগে সব সময় চিরুনি পরিষ্কার করে ঘুমোতে যান। এতে সংসারে সুখশান্তি আসে এবং থেমে থাকা কাজ হয়ে যায় বলে বিশ্বাস।

১০) রাতে অথবা সারা দিনের মধ্যে যে কোনও সময় চিরুনি লবণ জল বা গঙ্গাজলে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। এর ফলে চিরুনিতে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement