Characteristic Prediction

স্বভাব-চরিত্র দেখে বোঝা যায় কার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে! রাহু দ্বারা প্রভাবিত মানুষ কেমন হন?

যে কোনও মানুষের চরিত্র গঠনের নেপথ্যেও রয়েছে নানা গ্রহের কলকাঠি। জ্যোতিষমতে, আমাদের জীবনের সব ক্ষেত্রেই গ্রহদের নিয়ন্ত্রণ রয়েছে। কার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে সেই অনুযায়ী ব্যক্তিত্বে নানা পরিবর্তন দেখা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১১:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভিন্ন মানুষের চরিত্রের প্রকৃতি হয় বিভিন্ন। কেউ নরম স্বভাবের হন, কারও রাগ বেশি, কিছু মানুষ আবার হাস্যরসে পরিপূর্ণ। এগুলি ছাড়াও ব্যক্তিত্বের আরও নানা দিক দেখা যায়। শাস্ত্র জানাচ্ছে, প্রতিটি মানুষের ব্যক্তিত্বের নেপথ্যে থাকে তাঁর রাশি, জন্মসংখ্যা এবং বিভিন্ন গ্রহের প্রভাব। কোনও মানুষ ছোট থেকে প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত একই রকম থাকে না। এর মাঝে তাঁর ব্যক্তিত্বে নানা পরিবর্তন আসতে দেখা যায়। সে সবের অনেকটাই হয় বয়সজনিত কারণে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাতেও নানা রং লাগে, সেটির প্রভাব আমাদের স্বভাব-চরিত্রে দেখা যায়। যদিও এর নেপথ্যেও রয়েছে নানা গ্রহের কলকাঠি। জ্যোতিষমতে, আমাদের জীবনের সব ক্ষেত্রেই গ্রহদের নিয়ন্ত্রণ রয়েছে। কার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে সেই অনুযায়ী ব্যক্তিত্বে নানা পরিবর্তন দেখা যায়। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, রাহুর প্রভাব থাকা ব্যক্তিদের স্বভাব-চরিত্রে হঠাৎ করেই নানা বদল আসে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

কোনও ব্যক্তির উপর রাহুর প্রভাব থাকলে চরিত্রে কী কী বদল দেখা যায়?

  • এই সকল ব্যক্তি অত্যন্ত সাহসী হন। ঝুঁকিপূর্ণ কাজ করতে ভয় পান না। যে কোনও কাজ সাহসের সঙ্গে করতে পারেন। ভয় পাওয়া কাকে বলে তা এঁরা জানেন না।
Advertisement
  • রাহুর প্রভাব থাকা ব্যক্তিদের বুদ্ধি হয় প্রশংসনীয়। কঠিন বিষয়কে সহজ করার কৌশল এঁদের জানা আছে। যে কোনও কাজ এঁরা মাথা খাটিয়ে করে ফেলতে পারেন।
  • এই সকল জাতক-জাতিকা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হন। অবস্থা বুঝে নিজের মতামত বদলে ফেলেন। যে মানুষ যেমন, এঁরা তাঁর সঙ্গে তেমন করেই মেশেন।
  • এঁরা অত্যন্ত কৌশলী হন। এঁদের পরিকল্পনা করার ক্ষমতা হয় দুর্দান্ত। যে কোনও ক্ষেত্রে সফলতা পেতে সক্ষম হন। রাজনৈতিক ক্ষেত্রে এঁরা প্রচুর নাম করতে পারেন। রাহুর প্রভাব থাকা জাতিকারা কূটনৈতিক কার্যকলাপে অন্যদের থেকে এগিয়ে থাকেন।
  • এই সকল জাতক-জাতিকা নতুন জিনিস শিখতে ভয় পান না। বরং, নতুন কিছু শেখা ও জানার বিষয়ে এঁদের প্রচুর আগ্রহ থাকে। সফলতা প্রাপ্তির জন্য এঁরা যা কিছু করতে পারেন। পরিশ্রম করে চললে দারুণ সফল হন এবং আর্থিক ক্ষেত্রেও মনোমতো ফল পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement