Tips to Please Shanidev

তুলসী বা অশ্বত্থ নয়, শনিদেবের কৃপা পেতে বাড়িতে লাগান অন্য এক গাছ, সাড়েসাতির ক্রুরতা থেকে রেহাই পাবেন

শনিদেবকে তুষ্ট করার জন্য শাস্ত্রে নানা উপায় পালনের নিদান দেওয়া রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল বাড়িতে একটি বিশেষ গাছ লাগানো। এতে প্রসন্ন হন শনিদেব।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:২৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিদেবের নাম শুনলে বেশির ভাগ মানুষই আঁতকে ওঠেন। তাঁকে ঘিরে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ভয় কাজ করে। সেই ভয়ের উপর ভিত্তি করে অনেকে আবার তাঁকে নিয়ে নানা ভ্রান্ত ধারণাও রটান। কিন্তু শনিদেবের প্রতি থাকা ভয়কে শাস্ত্র কিছুটা অপ্রয়োজনীয় বলেই মনে করে। কারণ, শনিদেব কর্মফলদাতা। তিনি যে কোনও মানুষকে তাঁর কর্মের ভিত্তিতে ফলদান করেন। এ ছাড়া কোষ্ঠীতে শনি গ্রহ খারাপ অবস্থানে থাকলেও নানা অসুবিধার সম্মুখীন হতে হয়।

Advertisement

শনিদেবকে নিয়ে যেটা ভয়ের, সেটা হল তিনি কখন কার পরীক্ষা নেন সেটা চট করে বোঝা যায় না। তিনি তাঁর ভক্তদের নানা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তাঁদের সহনক্ষমতা এবং পরিস্থিতি মোকাবিলা করার শক্তির পরীক্ষা নেন। তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে জীবনে সুখের শেষ থাকে না। শনিদেবকে তুষ্ট করার জন্য শাস্ত্রে নানা উপায় পালনের নিদান দেওয়া রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল বাড়িতে একটি বিশেষ গাছ লাগানো। এতে প্রসন্ন হন শনিদেব। কোন গাছ লাগাতে হবে, জেনে নিন।

শনিদেবের কৃপা পেতে বাড়িতে কোন গাছ লাগাতে হবে এবং কোন দিকে লাগাতে হবে?

Advertisement

বাড়িতে শমীগাছ লাগালে শনিদেবের কৃপা লাভ করা যায়। কেবল শনিদেব নয়, এই গাছ মহাদেবেরও অত্যন্ত প্রিয়। তবে এই গাছ বাড়ির ভিতর লাগানো যাবে না। বাড়ির বাইরে লাগাতে হবে। বাড়ির বাইরে দক্ষিণ, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে শমীগাছ লাগানো যেতে পারে।

বাড়িতে শমী গাছ লাগানোর উপকারিতা:

  • প্রতি শনিবার শমীগাছের পুজো করলে এবং সেটির গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির দোষ থেকে মুক্তি মেলে। শনিদেবের কৃপা লাভ করা যায়।
  • প্রতি সোমবার করে শমীগাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি ঘটে।
  • যে সকল ব্যক্তি শনির সাড়েসাতির কবলে পড়েছেন, তাঁদের বাড়িতে অবশ্যই একটি শমীগাছ লাগানো উচিত। এর ফলে সাড়েসাতির ভয়ানক প্রভাব অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়।
  • বাড়িতে শমীগাছ লাগালে দাম্পত্য সম্পর্কও উন্নত হয় বলে বিশ্বাস রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement