ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে নতুন বাংলা বছর ১৪৩৩। সকল বাঙালি হিন্দুর কাছে এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাঙালি হিন্দুদের কাছে এটি কেবল নতুন বছরের প্রথম দিন নয়, নানা শুভ কাজ শুরু করারও দিন। নতুন বাংলা বছর শুরু হওয়ার আগেই রাশি পাল্টাচ্ছে সূর্য। বর্তমানে সে রাশিচক্রের শেষ রাশি মীনে রয়েছে। ১৪ এপ্রিল প্রবেশ করবে প্রথম রাশি, মেষে। বাংলার নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সূর্যেরও নতুন করে আবর্তনের পালা শুরু হবে। পাঁচ রাশির ব্যক্তিদের জীবনে দেখা যাবে সুপরিবর্তন। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
মেষ: সাড়েসাতির কবলে থাকলেও, যেহেতু মেষের ঘরে প্রবেশ করছে সূর্য, তাই এই রাশির জাতক-জাতিকাদের ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে যে কোনও কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত মেষ জাতক-জাতিকারা সন্তান বিষয়ে কোনও ভাল খবর পেতে পারেন।
মিথুন: সূর্যের রাশি পরিবর্তনে লাভবান হবেন মীন জাতক-জাতিকারা। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসাক্ষেত্রে খুব ভাল ফলপ্রাপ্তি হবে। মনের গহীনে লুকিয়ে থাকা কোনও ইচ্ছা পূরণের সুযোগ পাওয়ার সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনার কাজ সকলের নজর কাড়বে। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে।
কর্কট: সূর্য রাশি পরিবর্তন করায় সুফল লাভ করবেন কর্কট জাতক-জাতিকারা। বিশেষ করে যাঁরা বহু দিন ধরে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন, তাঁদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পরিশ্রমের ফল পাওয়ার প্রবল সম্ভাবনা। যে সকল কর্কট জাতক-জাতিকা চাকরি করছেন, তাঁরা আরও ভাল কোনও সুযোগ পেতে পারেন। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে।
সিংহ: সূর্য সিংহ জাতক-জাতিকাদের প্রতিনিধিত্ব করে। তাই সূর্যের গোচরে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাল ফল পেতে চলেছেন। এমন কোনও কাজ করার সুযোগ পাবেন যার ফলে সমাজে আপনাদের নামডাক বৃদ্ধি পাবে। সম্পত্তিবৃদ্ধির প্রবল যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। পেশাক্ষেত্রে কোনও বড় মাপের উন্নতি হতে পারে।
মকর: মকর জাতক-জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। বেতনবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে সকল সমস্যা এত দিন ধরে বয়ে বেড়াচ্ছেন, সে সব থেকে এ বার মুক্তি পাবেন। সূর্যের রাশি পরিবর্তন মকর জাতক-জাতিকাদের জন্য শুভ সময় সঙ্গে করে আনছে। এই সময় মন চাইলে কোনও খাতে বিনিয়োগ করতে পারেন।