ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৫ মার্চ রাশি পরিবর্তন করবে সূর্য। কুম্ভ থেকে মীনে প্রবেশ করবে রবি। ১৪ এপ্রিল পর্যন্ত সূর্য সেই রাশিতেই থাকবে। বর্তমানে মীনে শনি অবস্থান করছে। সূর্যের মীনে প্রবেশে শনি এবং সূর্য একসঙ্গে অবস্থান করবে। শাস্ত্রমতে, শনির সঙ্গে সূর্যের সম্পর্ক ভাল নয়। এদের একসঙ্গে অবস্থান যে অনেকের জন্য অসুবিধার হবে তা আর বলার অপেক্ষা রাখে না। চার রাশির ব্যক্তিরা দুই শত্রু গ্রহের একত্রে অবস্থানের ফলে নানা সমস্যার সম্মুখীন হবেন। কোন কোন রাশিকে এই সময় সতর্ক থাকতে হবে, দেখে নিন।
মীনে সূর্যের প্রবেশে কারা সমস্যায় পড়বেন?
মেষ: সূর্য এবং শনির একত্রে অবস্থানের ফলে সমস্যায় পড়বেন মেষের জাতক-জাতিকারা। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। চিকিৎসায় অতিরিক্ত খরচ হতে পারে। অহং বোধ কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। রাগ ও অহং বশে রাখতে না পারলে সমস্যা বৃদ্ধি পাবে।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের রাগ মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সূর্য ও শনি একত্রে অবস্থান করায় সিংহ জাতক-জাতিকাদের বাবা ও সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে। এই সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ কোনও কাজ করতে যাবেন না। টাকা ধার নেওয়াও ঠিক হবে না।
তুলা: সূর্য এবং শনির একত্রে অবস্থানের প্রভাবে নানা ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন তুলা রাশির জাতক-জাতিকারা। কঠোর পরিশ্রম করেও মনোমতো ফল পাবেন না। সহকর্মীরা আপনার কাজের সমালোচনা করবেন। এর ফলে মনোবল ভেঙে যাবে। সাংসারিক দায়-দায়িত্ব বৃদ্ধির ফলে চাপ বৃদ্ধি পাবে। জীবনধারায় সুপরিবর্তন আনুন। না হলে শারীরিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
মীন: মীন রাশিতে একত্রে অবস্থান করবে দুই শত্রু গ্রহ সূর্য ও শনি। সেই কারণে এই রাশির জাতক-জাতিকারা একটু বেশিই খারাপ ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ দেখা দেবে। এর ফলে শান্তির বিঘ্ন ঘটবে। মনের মধ্যে সর্বদা অস্থিরতা কাজ করবে। আয় তেমন না বাড়লেও ব্যয় বৃদ্ধি পাবে। টাকা খরচের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। না হলে সমস্যা বাড়তে পারে।