Astro Tips

দুর্ভাগ্য কাটিয়ে সুদিন আনবে হেঁশেলের সামান্য কিছু উপাদান! অর্থকষ্ট থেকে অনিদ্রা, সব ক্ষেত্রেই ভাল ফল পাবেন

রান্নার কাজে ব্যবহার করা হয় এমন নানা জিনিস রয়েছে যা আমাদের ভাগ্যের অমানিশা কাটাতে সক্ষম। তবে সে সম্বন্ধে আমাদের বিস্তর জ্ঞান নেই বলে আমরা নিজেদের কাজে সেগুলিকে ব্যবহার করতেও পারি না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১
Share:

—প্রতীকী ছবি।

চেনা ছকের বাইরেও যে নানা জিনিসের বিভিন্ন উপকারিতা রয়েছে তা আমাদের অনেকের কাছেই অজানা। এ ক্ষেত্রে তালিকায় সবার প্রথমে রয়েছে হেঁশেলের বিভিন্ন উপাদান। রান্নার কাজে ব্যবহার করা হয় এমন নানা জিনিস রয়েছে যা আমাদের ভাগ্যের অমানিশা কাটাতে সক্ষম। তবে সে সম্বন্ধে আমাদের বিস্তর জ্ঞান নেই বলে আমরা নিজেদের কাজে সেগুলিকে ব্যবহার করতেও পারি না। কিছু হেঁশেলের উপাদানের অজানা গুণ সম্বন্ধে জেনে নিন যা আপনাদের জীবন বদলাতে কাজে লাগবে।

Advertisement

উপায়:

হলুদ: এই তালিকায় সবার প্রথমে আসে হলুদের নাম। যে কোনও শুভ কাজে যাওয়ার আগে কপালে হলুদের টিকা লাগিয়ে গেলে খুব ভাল ফল পাওয়া যায়। সেই কাজে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। এরই সঙ্গে প্রতি দিনের স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করলেও খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে।

Advertisement

নুন: বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ কমাতে সাহায্য করে নুন। ঘর মোছার জলে নুন দিয়ে ঘর মুছলে বাড়ির নেগেটিভ শক্তির পরিমাণ অনেকাংশে হ্রাস পায়। এ ছাড়া বাড়ির পূর্ব দিকে এক বাটি নুন রেখে দিলেও খুব ভাল ফল মেলে। নানা দিক থেকে উন্নতি করা যায়।

চালের গুঁড়ো: সদর দরজার সামনে চালের গুঁড়ো দিয়ে আলপনা করা খুবই ভাল বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর ফলে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে।

লেবু: কেবল বাড়ি নয়, কর্মক্ষেত্র থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি সরাতেও কার্যকরী লেবু। কাজের জায়গায় এক বোতল জলের মধ্যে তিনটে লেবু ডুবিয়ে রেখে দিলেই ঘটবে চমক। পেশাক্ষেত্রে আসা সকল বাধা থেকে মুক্তি পাবেন।

দারচিনি: জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে কার্যকরী দারচিনি। মানিব্যাগে বা যেখানে টাকা রাখেন সেই জায়গায় এক টুকরো দারচিনি রেখে দিলেই খুব ভাল ফল পাবেন। এর ফলে অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে। এ ছাড়া বালিশের নীচে এক টুকরো দারচিনি নিয়ে শুতে গেলে খুব ভাল ঘুম হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement