Rahu Favourite Zodiac Signs

অশুভ রাহুর কূটকৌশল ছয় রাশির কাছে খাটে না, উল্টে তাদের সুখ-সম্পত্তিতে ভরিয়ে রাখে ছায়া গ্রহ! তালিকায় কারা?

রাহু যে কেবল অশুভ ফলই দান করে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। রাহু যে ব্যক্তির উপর কৃপাদৃষ্টি দান করেন, সেই ব্যক্তির ভাগ্যের ভোল বদলাতে বিশেষ সময় লাগে না। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশি রাহুর কাছের হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:৫৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র মতে, রাহু একটি ছায়াগ্রহ। অন্যান্য গ্রহের মতো রাহুর কোনও শারীরিক অস্তিত্ব নেই। কিন্তু জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। রাহুকে অশুভ গ্রহ মনে করা হয়। কারণ, রাহুর কুপ্রভাবে জীবন তছনছ হতে বেশি সময় লাগে না। তবে রাহু যে কেবল অশুভ ফলই দান করে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। রাহু যে ব্যক্তির উপর কৃপাদৃষ্টি দান করেন, সেই ব্যক্তির ভাগ্যের ভোল বদলাতে বিশেষ সময় লাগে না। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশি রাহুর কাছের হয়। এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে রাহুর আশীর্বাদ প্রায় সব সময় থাকে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন রাশিদের উপর রাহুর কৃপা থাকে?

বৃষ: বৃষ জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক ভাল। সেই কারণে এই রাশির ব্যক্তিরা রাহুর কৃপাপ্রার্থীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। রাহুর কৃপায় বৃষের জাতক-জাতিকারা সমাজে নিজেদের পরিচয় গড়ে তুলতে পারেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃষের জাতক-জাতিকারা গাড়ি-বাড়ি সব পান। সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দেখা যায়।

Advertisement

মিথুন: বুধের সঙ্গে রাহুর সম্পর্ক মসৃণ। সেই কারণে বুধের রাশি মিথুনের জাতক-জাতিকারাদের উপর থাকে রাহুর কৃপাদৃষ্টি। রাহু এঁদের বাচনক্ষমতা ও মেধা উন্নত করে। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা লেখে লড়াই করে যাওয়ার সাহস জোগায়। মিথুনের জাতক-জাতিকারা নিজেদের কথার দ্বারা সহজেই অপরকে মোহিত করে ফেলেন।

কন্যা: কন্যার জাতক-জাতিকারাও বুধ দ্বারা নিয়ন্ত্রিত। জীবনে এগিয়ে যেতে রাহুর আশীর্বাদ এঁদের সাহায্য করে। এই রাশির জাতক-জাতিকারা যেন মন পড়তে পারেন। যে কোনও মানুষের মনে কী চলছে তা এঁরা চট করে বুঝে যান। চাকরির থেকে ব্যবসায় এঁরা অধিক সফলতা পান। কারণ কন্যার জাতক-জাতিকারা নিত্যনতুন কৌশল প্রয়োগ করে ব্যবসাকে উন্নতির পথে নিয়ে যেতে সক্ষম হন।

তুলা: শুক্রের রাশি তুলার সঙ্গে রাহুর সুসম্পর্ক তাঁদের জীবনে যে কোনও ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে সাহায্য করে। এঁদের কূটনৈতিক বুদ্ধি ক্ষুরধার হয়। এই রাশির জাতক-জাতিকারা বিদেশি সংস্থায় কাজের সুযোগ পান। ফলত অর্থাভাব এঁদের কাছে ঘেষতে পারে না। পূর্বপুরুষদের সম্পত্তি লাভ না করলেও, নিজের আয়েই এঁদের বৈভবে জীবন কেটে যায়।

মকর: শনির সঙ্গে রাহুর সম্পর্ক ভাল। সেই কারণে শনির রাশি মকরের সঙ্গেও রাহুর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। রাহুর সুপ্রভাব এঁদের পরিশ্রমী করে তোলে। নিয়মানুবর্তিতায় জীবন কাটানোর জন্য মকরের জাতক-জাতিকাদের উপর রাহু সর্বদাই প্রসন্ন থাকেন। কর্মক্ষেত্রে এঁরা দ্রুত সফলতা অর্জন করেন। যে কাজ করেন, তাতেই সফল হন।

কুম্ভ: শনির রাশি কুম্ভের জাতক-জাতিকারাও রাহুর সুপ্রভাবের আলোয় থাকেন। রাহু এঁদের ভিন্ন ধারায় চিন্তা করার ক্ষমতা দেন। সেই কারণে এঁরা দূরদর্শী হয়ে ওঠেন। যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে চিন্তা করতে পারেন কুম্ভ জাতক-জাতিকারা। এঁরা চাকরিতে যেমন সফলতা পান, তেমন ব্যবসা করলেও মনোমতো মুনাফার মুখ দেখতে পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement