—প্রতীকী ছবি।
জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে আমাদের জীবনের নানা গোপন তথ্যের হদিস পাওয়া সম্ভব। এ ছাড়া উক্ত ব্যক্তির ব্যক্তিত্বের নানা দিক সম্বন্ধেও সংখ্যাতত্ত্বের সাহায্যে বলে দেওয়া যায়। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, তিন জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত প্রতিশোধপরায়ণ হন। এঁরা কোনও কিছু ভোলেন না। সব কিছু মনে রেখে দেন। সুযোগ বুঝে প্রতিশোধের ছক কষেন। এরই সঙ্গে কেউ মিথ্যা বললে চট করে ধরে ফেলেন এই সকল জাতক-জাতিকা।
কোন জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত প্রতিশোধপরায়ণ হন?
১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত হন। এঁরা মিথ্যা কথা মোটেই সহ্য করতে পারেন না। কেউ যদি এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কোনও মিথ্যা বলেন, তা হলে এঁরা সেটি চট করে ধরে ফেলেন। এঁদের সঙ্গে কেউ খারাপ কিছু করলেও মনে রেখে দেন। ১ জন্মসংখ্যার ব্যক্তিরা পরিকল্পনা করে এগোতে ভালবাসেন। প্রতিশোধটাও এঁরা সময় নিয়ে, পরিকল্পনা করে নিতে পছন্দ করেন।
৭: কেতু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হন ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। কেতুর কৃপায় এঁদের অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয়। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা সহজেই অপরের মন পড়ে ফেলতে পারেন। কেউ মিথ্যা বললে বা মবদ মতলব নিয়ে এঁদের সঙ্গে মিশলে, এঁরা তা সহজেই ধরে ফেলেন। উক্ত ব্যক্তিকে শায়েস্তা করার জন্য উঠেপড়ে লাগেন এঁরা। প্রতিশোধ নিয়ে তার পরই ক্ষান্ত হন।
৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হন। এঁদের মধ্যে সাহস এবং উদ্যমের কোনও অভাব থাকে না। এই জন্মসংখ্যার ব্যক্তিদের মিথ্যা কথা বললে তাঁরা সেটা ধরে তো ফেলেনই, উক্ত ব্যক্তির সঙ্গে আর সম্পর্কও রাখেন না ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। কারণ, মিথ্যা এঁরা মোটেই সহ্য করতে পারেন না। এঁদের সঙ্গে কেউ খারাপ করার চেষ্টা করেও পার পান না। প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এঁরা অত্যন্ত কঠোর হন।