Gift Giving Astrology

কারও জন্য কাচের জিনিস অশুভ, কারও অনুচিত বিশেষ এক গাছ উপহার নেওয়া! কোন জন্মসংখ্যার জন্য কী সওগাত অশুভ?

বিভিন্ন জিনিসের কথা বলা হয়েছে যেগুলি উপহার হিসাবে দেওয়া উচিত নয়। তেমনই এমনও নানা উপহার সামগ্রীর কথা বলা হয়েছে যা গ্রহণ করা অনুচিত। কিছু জিনিস রয়েছে যা নির্দিষ্ট জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপহার হিসাবে গ্রহণ করা ভুল।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১২:০২
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

উপহার পেতে সকলেরই ভাল লাগে। উপহার হিসাবে কী পেলাম তা নিয়ে মানুষের আগ্রহেরও শেষ থাকে না। উপহার কেবল মানুষ খুশি হয়েই ওঠে না, সম্পর্কের বন্ধন দৃঢ় করতেও সাহায্য করে। সেই কারণে উপহার সংক্রান্ত নানা তথ্য দেওয়া রয়েছে শাস্ত্রে। বিভিন্ন জিনিসের কথা বলা হয়েছে যেগুলি উপহার হিসাবে দেওয়া উচিত নয়। তেমনই এমনও নানা উপহারসামগ্রীর কথা বলা হয়েছে যা গ্রহণ করা অনুচিত। কিছু জিনিস রয়েছে যা নির্দিষ্ট জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপহার হিসাবে গ্রহণ করা ভুল। অন্যথায় অমঙ্গল ঘটতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র। কার জন্য কোন উপহার ঠিক নয়, জেনে নিন।

Advertisement

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপহার হিসাবে কখনও ঘড়ি গ্রহণ করা উচিত নয়।

২: সুচালো কোনাযুক্ত কোনও জিনিস চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের গ্রহণ করা অনুচিত।

Advertisement

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মানিব্যাগ উপহার হিসাবে গ্রহণ করা উচিত নয়।

৪: উপহার হিসাবে বৈদ্যুতিন যন্ত্র ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য শুভ নয়।

৫: কোনও জিনিস রাখার বাক্স, যেমন- স্টোরেজ বক্স, গয়নার বাক্স প্রভৃতি উপহার হিসাবে ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের গ্রহণ করা অনুচিত।

৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের প্রাক্তনের কথা মনে করায় এমন কোনও জিনিস উপহার হিসাবে নেওয়া উচিত নয়।

৭: চিড়ধরা কোনও কাচের বা চিনামাটির জিনিস ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য উপহার হিসাবে শুভ নয়।

৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সাজগোজের জিনিস উপহার হিসাবে দেওয়া অনুচিত।

৯: কাঁটাযুক্ত গাছ ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য উপহার হিসাবে শুভ নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement