সকালের দিকে অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ একটু বিবাদের আশঙ্কা আছে। অফিসের গুজবে কান দেবেন না।
কাজে তাড়াহুড়ো করবেন না। ক্রেতাদের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখুন। বাড়িতে দায়িত্বশীল আচরণ করুন। ফাটকা লোভ বা প্রলোভনে পা দেবেন না। বাবার সহযোগিতায় বিভিন্ন বিষয়ের সমাধান হবে। ব্যবসার প্রয়োজনীয় খবর পেতে পারেন।