সকালের দিকে মনের কথা প্রিয়জনকে বলায় আনন্দ পাবেন। এর ফলে আনন্দময় মুহূর্ত কাটবে।
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। চাকরির জন্য সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। সারা দিন কাজের গতি ভাল হবে। বড়দের কথা শুনবেন তাতে খুব ভাল লাভ হবে। গুণীজনের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন। আত্মীয়দের কাছ থেকে ধার করা এড়িয়ে চলুন।