আজ সারা দিনটা আত্মবিশ্বাসী হয়ে থাকবেন, মনে বিশ্বাসের অভাব হলেই একটু সমস্যা আসতে পারে। প্রেম যদি জীবনে আসে তবে তাকে সাদরে গ্রহণ করুন।
এই প্রেম আপনার ভাগ্য বদলাতে পারে। শিক্ষকদের জন্য খুব ভাল দিন। কোনও উঁচু জায়গায় ওঠা থেকে বিরত থাকুন। সন্তানদের জন্য কারও কাছে কথা শুনতে হতে পারে। আজ পুজোপাঠে মনোনিবেশ করলে শান্তি মিলবে।