চিকিৎসকদের উন্নতির যোগ রয়েছে। এই সময় পরিশ্রম না করলে পড়াশোনায় সফলতা পাবেন না।
পাওনা টাকা আদায় নিয়ে বিবাদের যোগ আছে। অপরিচিত কেউ উপকার করতে পারেন। মহাজনের সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শেষ হবে। প্রচুর কাজের চাপ থাকতে পারে। রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। স্ত্রীর/স্বামীর জন্য কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ব্যাঘাত ঘটবে। সপ্তাহের শেষের দিকে অর্থ আসতে পারে।