সপ্তাহের শুরুতে পারিবারিক বিষয় ভালই থাকবে। কিন্তু শেষের দিকে অশান্তি একটু বেশি হতে পারে।
অর্থের ব্যাপারে একটু চাপ কমতে পারে। অফিসে কোনও আলোচনায় আপনার মতামত প্রাধান্য পাবে। সহকর্মীদের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। পুজোপাঠের জন্য শান্তি বাড়তে পারে। সংসারের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। প্রতিবেশীর উপকার করায় সম্মান বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। মহিলাদের কেনাকাটার প্রতি দুর্বলতা বৃদ্ধি পেতে পারে।