ব্যবসার নতুন কাজে আগ্রহ বাড়বে। অফিসের প্রয়োজনে ছোটখাটো যাত্রা হতে পারে, যা লাভজনক হবে।
বসকে আত্মবিশ্বাসের সঙ্গে মনের কথা জানান। স্ত্রীর জন্য সময় বার করুন, সম্পর্কে স্বচ্ছতা ও মাধুর্য বাড়বে। মহাজনের ওপর ভরসা রাখতে পারেন। চুরির বিষয়ে সচেতন ও সতর্ক থাকুন। পরিবারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালিয়ে যান। বাবার জন্য কোনও কাজে আনন্দ বাড়বে।