দিনের শুরুতে কিছু আর্থিক ক্ষতি হতে পারে। দূরের বন্ধুর জন্য দুশ্চিন্তা হতে পারে।
কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। বাড়ির লোকের জন্য শান্তি বিঘ্নিত হবে। প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধের জেরে অশান্তির সৃষ্টি হবে। বাড়িতে নতুন জিনিস আসবে। বন্ধুর বাড়িতে হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন। দুপুরের পরে অর্থ আসতে পারে।