কাঙ্ক্ষিত ফল অর্জন করতে গেলে পরিশ্রম করতে হবে। স্ত্রীর ভাল লাগবে এমন কোনও কাজ করার ইচ্ছা থাকবে।
পুরনো কোনও ঝামেলা সহজে মিটে যেতে পারে। বাড়ি নতুন করে সাজানো নিয়ে আলোচনা করতে পারেন। সমাজে সুনাম হবে, যার ফলে প্রতিবেশীরা হিংসা করবেন। নিজের প্রতি আস্থা বজায় থাকবে। শত্রুর সঙ্গে সমঝোতায় যাবেন না।