সকালের দিকে অতিরিক্ত ক্রোধ ব্যবসায় ব্যাঘাত ঘটাতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় যাবেন না।
শারীরিক কষ্টের জন্য অফিসে কাজের ক্ষতি হতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসার উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। দুপুরের পরে অর্থের অভাবে ছোট ব্যবসার ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে।